Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ভারতীয় হকি দলের মানেই নীল জার্সি (Hockey Jersey)। এবার তা বদল করে গেরুয়া রঙ করা হয়। ঘিরে তীব্র রাজনৈতিক ও ক্রীড়াসৌধের অন্দরে বিতর্ক শুরু হয়েছে। আসন্ন হকি বিশ্বকাপের আগে এই জার্সি পরিবর্তনের বিষয়ে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন বলে দাবি করেছেন। তাঁর দাবি, এই বিষয়ে কার্যনির্বাহী কমিটির বৈঠকে কোনও আলোচনা বা অনুমোদন ছাড়াই রাতারাতি সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জার্সি বিতর্ক (Hockey Jersey)
প্রধান বিতর্ক এবং অভিযোগের বিষয়গুলির মধ্যে রয়েছে দিলীপ তিরকের অজ্ঞতা। তিনি দাবি করেছেন, জাতীয় দলের জার্সির রঙ বদলের বিষয়ে তাঁকে কিছুই জানানো হয়নি। বোর্ড সদস্যদের কাছে পাঠানো একটি ই-মেলে তিনি নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। এছাড়া হকির প্রসারে অগ্রণী ভূমিকা নেওয়া ওড়িশা সরকার এই হকি দল ও জার্সি বদল সংক্রান্ত বিষয়ে হকি ইন্ডিয়ার কাছে জবাব চেয়েছে। সর্বোচ্চ স্তরের অনুমোদন ছাড়াই হঠাৎ এই রঙের পরিবর্তনের ফলে ক্রীড়ামহলের গণ্ডি পেরিয়ে বিষয়টি রাজনৈতিক স্তরেও সমালোচনার মুখে পড়েছে। আন্তর্জাতিক ক্রীড়াদুনিয়ায় ভারতীয় হকি দল এতদিন ‘মেন ইন ব্লু’ এবং ‘ব্লু টাইগ্রেস’ হিসেবে পরিচিত ছিল। এই পরিবর্তনের ফলে দলের সেই ঐতিহ্যবাহী পরিচয় মুছে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
সমালোচনার মুখে ফেডারেশন (Hockey Jersey)
তীব্র সমালোচনার মুখে পড়ে হকি ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণত আন্তর্জাতিক হকি মাঠের রঙ নীল হয়ে থাকে। এর ফলে নীল জার্সির সঙ্গে মাঠের রঙের মিশে যাওয়ার সমস্যা হচ্ছিল। খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন: Mohammedan Sporting: ফের অশান্তি মহামেডানে! সুখ ফিরবে কবে?
ফেডারেশন সভাপতির পরামর্শ (Hockey Jersey)
প্রকাশ্যে পরিস্থিতি সামাল দিতে নেমে দিলীপ তিরকে খেলোয়াড় ও অনুরাগীদের জার্সি (Hockey Jersey) নিয়ে বিতর্ক না বাড়িয়ে সম্পূর্ণভাবে খেলার দিকে মন দেওয়ার আবেদন জানিয়েছেন। তবে এই অভূতপূর্ব সিদ্ধান্তের নেপথ্যে থাকা আসল কুশীলবরা কারা এবং কীভাবে এই সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।



