Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: হরমুজ় প্রণালী খোলা বন্ধু দেশগুলির জন্য। ইরানের সেই বন্ধু দেশের তালিকায় সামিল ভারতের নাম(Hormuz Ship)। তালিকায় আছে পাকিস্তানও। এক বিবৃতি দিয়ে জানাল ইরান। মোট পাঁচটি বন্ধুরাষ্ট্রের নাম সামনে এনেছে তেহরান।
৫ বন্ধুরাষ্ট্রের নাম ঘোষণা (Hormuz Ship)
যাদের সঙ্গে শত্রুতা নেই এমন দেশের জাহাজ হরমুজ় প্রণালী দিয়ে নিরাপদে যাতায়াত করতে দিতে রাজিই ছিল তেহরান। কিন্তু সেই তালিকায় কাদের নাম রয়েছে, তা প্রাথমিক ভাবে জানানো হয়নি। এর মধ্যেই খবর আসে পাকিস্তানমুখী একটি জাহাজ হরমুজ় পার হওয়ার সময়ে বাধার মুখে পড়েছে। এদিকে সংঘর্ষ রুখতে এখন মধ্যস্থতা করার ভূমিকা নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে ইরান ঘোষণা করল পাঁচ বন্ধুরাষ্ট্রের নাম।
হরমুজ় প্রণালী ব্যবহারের অনুমতি
ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, বন্ধু দেশগুলিকে হরমুজ় প্রণালী ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়া দেশগুলি হল চিন,রাশিয়া,ভারত, ইরাক এবং পাকিস্তান। আরাঘচির ওই বার্তা সমাজমাধ্যমে পোস্ট করেছে মুম্বইয়ে ইরানের উপদূতাবাস। ইরানের সরকারি টেলিভিশনে একই কথা বলেন আরাঘচি।
আরাঘচির আশ্বাস (Hormuz Ship)
আরাঘচি বলেন, “নিরাপদে জাহাজ চলাচলের দাবিতে বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করছে। তাদের মধ্যে কয়েকটি দেশকে আমরা বন্ধু ভাবি। আমাদের সশস্ত্র বাহিনী তাদের জাহাজগুলির নিরাপদে যাতায়াতের ব্যবস্থা করেছে। কয়েক দিন আগে দু’টি জাহাজ এই পথ দিয়ে গিয়েছে। আরও কিছু যাবে বলে আমি মনে করি, সম্ভবত বাংলাদেশেরও।”
আরও পড়ুন: Energy Lockdown: দেশজুড়ে লকডাউন! যুদ্ধের জেরে এই অবস্থা?
শর্তাধীন ছাড় (Hormuz Ship)
দু’দিন আগেই রাষ্ট্রপুঞ্জে ইরান জানিয়েছিল, আমেরিকা-ইজ়রায়েল বাদে বাকি দেশগুলিকে জাহাজ যাতায়াতের ‘ছাড়পত্র’ দিলেও কিছু শর্ত দেওয়া হয়েছে ইরানের পক্ষ থেকে। রাষ্ট্রপুঞ্জকে ইরান স্পষ্ট বলেছে, যে সব দেশকে ইরান শত্রু বলে মনে করে না, তাদের জাহাজই হরমুজ় দিয়ে যাতায়াত করতে পারবে। তবে কর্তৃপক্ষের সঙ্গে আগাম যোগাযোগ রেখে চলাচল করতে হবে। আরও বলা হয়েছে, ওই অঞ্চলে ইরানের ঘোষিত নিরাপত্তা এবং সুরক্ষাবিধিও সম্পূর্ণ ভাবে মেনে চলতে হবে জাহাজগুলিকে।



