Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আজকের দিনটি মকর, কুম্ভ ও মীন-এই তিন রাশির (Horoscope Today) জাতকদের জন্য নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে। কর্মজীবন, অর্থ, পরিবার এবং স্বাস্থ্যের ক্ষেত্রে মিলবে বিভিন্ন সুযোগ ও সতর্কতার ইঙ্গিত।
মকর রাশি (Horoscope Today)
ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক (Horoscope Today) হতে পারে। পুরনো বিনিয়োগ থেকে ভালো অর্থ ফেরার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে নতুন চাকরির আকর্ষণীয় প্রস্তাব আসতে পারে। পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলাতেও আগ্রহ বাড়বে। সরকারি চাকরির প্রস্তুতিতে থাকা ব্যক্তিরাও আশাব্যঞ্জক খবর পেতে পারেন। পরিবার ও জীবনসঙ্গীর কাছ থেকে পূর্ণ সহযোগিতা মিলবে। অর্থনৈতিক দিক শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শরীরের দিকে নজর রেখে প্রয়োজনমতো স্বাস্থ্য পরীক্ষা করান। আধ্যাত্মিকতার প্রতিও ঝোঁক বাড়তে পারে। শুভ সংখ্যা ৮, শুভ রং নীল।
কুম্ভ রাশি (Horoscope Today)
ব্যবসায় প্রতিদ্বন্দ্বীদের বিষয়ে সতর্ক থাকুন এবং ভবিষ্যৎ পরিকল্পনা গোপন রাখাই ভালো। হঠাৎ আর্থিক লাভের সুযোগ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে এগিয়ে যাবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্কও ভালো হবে। গবেষণার সঙ্গে যুক্তদের বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। পরিবারকে নিয়ে ধর্মীয় ভ্রমণের পরিকল্পনা হতে পারে। তবে বাড়তি খরচ নিয়ন্ত্রণে রাখুন। নিয়মিত খাবার, যোগব্যায়াম ও শরীরচর্চা জরুরি। শুভ সংখ্যা ৮, শুভ রং আকাশী নীল।
আরও পড়ুন: Sunita Ahuja: পছন্দের তালিকায় তিন তারকা! টলিউড নিয়ে মুখ খুললেন সুনীতা
মীন রাশি
ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনায় সাফল্য আসতে পারে। নতুন চুক্তি থেকেও আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। কাজের সূত্রে বিদেশযাত্রার সুযোগ মিলতে পারে। পড়ুয়াদের সামনে নতুন সম্ভাবনা তৈরি হবে। দাম্পত্যে ভালোবাসা বজায় থাকবে। অবিবাহিতদের নতুন সম্পর্কে জড়ানোর সুযোগ রয়েছে। তবে সম্পর্কে তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপ এড়িয়ে চলুন। স্বাস্থ্য ভালো রাখতে খাবার ও ঋতু পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকুন। শুভ সংখ্যা ৩, শুভ রং গেরুয়া।


