Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মহালয়ার আর মাত্র একদিন (Durga Puja Weather 2026) বাকি। ইতিমধ্যেই পুজোর আমেজে মেতে উঠেছে বাংলা। তবে উৎসবের প্রস্তুতির মাঝেই আবহাওয়ার খামখেয়ালিপনা কিছুটা চিন্তা বাড়াচ্ছে। কখনও টিপটিপ, আবার কখনও জোরে বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকা। আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শনিবার থেকে পরিস্থিতির উন্নতি হবে।
বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা (Durga Puja Weather 2026)
দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ-সহ হালকা (Durga Puja Weather 2026) থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও ভারী বৃষ্টিও দেখা দিতে পারে। হাওড়া, হুগলি এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। এসব এলাকায় ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। দমকা হাওয়ার গতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
শুক্রবার থেকেই ধীরে ধীরে বৃষ্টির দাপট কমার সম্ভাবনা। শনিবার দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকায় আবহাওয়া শুষ্ক হওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে।
উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। জলপাইগুড়ি ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবারের পর সেখানেও বৃষ্টির প্রবণতা কমবে।
আরও পড়ুন: Sunita Ahuja: “জাহান্নামে যাক, যেখানে খুশি যাক…”, গোবিন্দা-কোমল সম্পর্ক নিয়ে অকপট সুনীতা আহুজা
এদিকে, বর্ষা কবে পুরোপুরি বাংলা ছাড়বে, তা এখনও নিশ্চিত নয়। আবহাওয়াবিদদের মতে, অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ ১০ থেকে ১৪ অক্টোবরের মধ্যে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে।


