Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: শরীরের চুলকানি মেটাতে অন্যের (Itch Service Business) সাহায্য নেওয়া-বিষয়টি শুনতে অদ্ভুত লাগলেও চীনের শেনঝেনে এটিই হয়ে উঠেছে অভিনব ব্যবসার সুযোগ। ৩২ বছর বয়সী উদ্যোক্তা ঝাং শিয়াওচিয়াও এই ধারণাকে কেন্দ্র করে ‘সুমা’ নামে একটি সেবা চালু করেছেন। বর্তমানে শহরটির দুটি এলাকায় রয়েছে তার দুটি দোকান। ঝাংয়ের দাবি, সব মিলিয়ে প্রতি মাসে প্রায় এক লাখ ইউয়ান, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ টাকা, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ লাখ টাকা আয় হচ্ছে।
এক ঘণ্টার খরচ কত? (Itch Service Business)
এই পরিষেবায় বিশেষভাবে (Itch Service Business) তৈরি লম্বা নখ ব্যবহার করে গ্রাহকের শরীর আলতোভাবে চুলকে দেওয়া হয়। অনেকটা ম্যাসাজ নেওয়ার মতো করে গ্রাহক বিছানায় শুয়ে থাকেন। কারও প্রয়োজন অনুযায়ী শরীরের নির্দিষ্ট অংশেও দেওয়া হয় এই পরিষেবা। এক ঘণ্টার জন্য খরচ প্রায় ৩০০ ইউয়ান।
ঝাংয়ের মতে, ব্যস্ত শহুরে জীবনে মানসিক চাপ কমানো এবং আরাম পাওয়ার ক্ষেত্রে এই পরিষেবা কার্যকর হতে পারে। কিছু গ্রাহক এটিকে প্রচলিত ম্যাসাজের তুলনায় বেশি স্বস্তিদায়ক বলেও জানিয়েছেন। তার দোকানে নারী-পুরুষ উভয়েই এলেও পুরুষ গ্রাহকের সংখ্যাই বেশি।
এই ব্যবসার পেছনে রয়েছে ঝাংয়ের ব্যক্তিগত স্মৃতিও। ছোটবেলায় তার বাবা পিঠ চুলকে দিতেন, যা তাকে আরাম দিত এবং ঘুমাতে সাহায্য করত। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের একটি ভিডিও দেখে ব্যবসার সম্ভাবনা খুঁজে পান তিনি।


