Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের সাংবাদিকদের জন্য বিশ্বকাপের দরজা বন্ধ করল আইসিসি (ICC)।
আইসিসি-র আরও কড়া পদক্ষেপ (ICC)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সবথেকে বেশি চর্চায় রয়েছে বাংলাদেশ ক্রিকেট। নিরাপত্তার ঝুঁকির কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে আসতে চায় না বলে জানিয়েছিল। ভারতের পরিবর্তে শ্রীলঙ্কায় তাদের ম্যাচ আয়োজন আবেদন জানালে সেই আবেদনে সাড়া দেয়নি আইসিসি। তারা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সময় দিয়েছিল নিজেদের সিদ্ধান্ত জানাতে কিন্তু নিজেদের সিদ্ধান্তে অনড় থেকেছে বাংলাদেশ আর যার ফলে বাংলাদেশকে বের করে দেওয়া হয়েছে বিশ্বকাপ থেকে। বাংলাদেশের পরিবর্তে অংশ নেবে স্কটল্যান্ড। এবার সামনে এলো নতুন তথ্য। বাংলাদেশ সাংবাদিকদের বিশ্বকাপ কভার করার অনুমতিও দিচ্ছে না আইসিসি (ICC)।
রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী ১৫০ জন সাংবাদিককে ভারতে আসার অনুমতি দিচ্ছে না আইসিসি। সকলের অ্যাক্রেডিটেশনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। যাদের অ্যাক্রেডিটেশন মঞ্জুর হয়ে গিয়েছিল, সেটাও বাতিল করা হয়েছে বলেই জানা গিয়েছে।
আইসিসির এক কর্তা সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘ভারত নাকি নিরাপদ নয় খেলার জন্য। যে কথাটা বিসিসিআই বা ভারত সরকার ভালভাবে নেয়নি। আইসিসিরও বিষয়টি খারাপ লেগেছে।’ আর সে কারণেই বাংলাদেশের সাংবাদিকদের ভিসা ও অ্যাক্রেডিটেশন কোনওটাই দেওয়া হয়নি (ICC)।

বাংলাদেশের সাংবাদিকরা এই সিদ্ধান্তে অখুশি। বাংলাদেশের এক দৈনিকের ক্রীড়া সম্পাদক জানিয়েছেন, ‘বিষয়টি অত্যন্ত হতাশার।’ তাদের দাবি বাংলাদেশের সাংবাদিকদের সাথে এমন ঘটনা আগে ঘটেনি। ১৯৯৯ ক্রিকেট বিশ্বকাপ থেকে খেলা কভার করে আসছেন তাঁরা আর উল্লেখ্য সেবারই প্রথম বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। কিন্তু এবারের ঘটনা একেবারে অন্যরকম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিবৃতির পর ভারত ভিসা দিতে রাজি নয় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের। আইসিসিও দিচ্ছে না অ্যাক্রেডিটেশন।
আরও পড়ুন: Actor Arrested Case: কাজের লোকের সঙ্গেই ফস্টিনস্টি, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস অভিনেতার!
এই গোটা বিষয়টা জানিয়েছে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তাঁর কথা অনুযায়ী ১৩০ থেকে ১৫০ জন সাংবাদিক টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আইসিসি-র কাছে মিডিয়া ছাড়পত্রের আবেদন করেছিলেন কিন্তু কাউকেই অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি। কয়েকজন চিত্র সাংবাদিক আগেই ছাড়পত্র পেয়েছিল কিন্তু বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে যাওয়ার পর তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করে দিয়েছে বলেই জানিয়েছেন আমজাদ (ICC)।


