Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: কোহলির ১ নম্বর র্যাঙ্কিংয়ের পরিসংখ্যান ICC ঠিক করে নেওয়ার পরেই নতুন মাইলস্টোন ছুঁলেন বিরাট (ICC)।
নতুন কীর্তি বিরাটের (ICC)
আইসিসি এমন এক ভুল করল যার পরে বিরাটের সমর্থকরা ক্ষোভে ফেটে পড়লেন। এক নম্বর ব্যাটসম্যান হিসেবে কাটানো দিনের হিসেব ঠিক করেছে আইসিসি। আগের সরকারি সংখ্যায় বিভ্রান্তি তৈরি হওয়ার ফলে সর্বকালের তালিকায় তাঁর অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ৯১ বলে ৯৩ রান করার পর শেষ ওয়ানডে র্যাঙ্কিং আপডেটে কোহলি আবার প্রায় পাঁচ বছর পর শীর্ষ স্থান দখল করেন। প্রথমে আইসিসি জানিয়েছিল বিরাট মোট ৮২৫ দিন এক নম্বর ছিলেন এবং সেই সংখ্যাই প্রকাশিত চার্টে দেখানো হয়েছিল (ICC)।
পরে আইসিসি সেই হিসেবে বদল আনে, তাদের পক্ষ থেকে জানানো হয় কোহলি আসলে মোট ১,৫৪৭ দিন এক নম্বর ব্যাটসম্যান ছিলেন। এই পরিসংখ্যান সামনে আসার পরেই নতুন কীর্তি গড়লেন কিং কোহলি। এই সংশোধিত সংখ্যা তাঁকে ভারতের ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক দিন শীর্ষে থাকার রেকর্ড গড়তে সাহায্য করেছে এবং সর্বকালের তালিকায় তিনি তৃতীয় স্থানে রয়েছেন। তাঁর সামনে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই কিংবদন্তি ভিভ রিচার্ডস (২,৩০৬ দিন) এবং ব্রায়ান লারা (২,০৭৯ দিন)।

এই সংশোধন কোহলির ঐতিহাসিক অবস্থানকে তুলে ধরেছে নতুন করে। আগের ভুল পরিসংখ্যানের ফলে তিনি শীর্ষ সারির বাইরে ছিলেন যদিও নানান সময়ে বারবার নম্বর এক হয়েছেন তিনি। কিন্তু নতুন সংশোধিত পরিসংখ্যান তাকে আধুনিক ক্রিকেটের বহু মহাতারকাকে চাপিয়ে যেতে সাহায্য করেছে। তাঁর আধিপত্যের বিস্তার ও প্রতিফলন এই পরিসংখ্যান (ICC)।

আরও পড়ুন: Border 2 Trailer: সানি দেওলের এক সংলাপেই কাঁপল ট্রেলার
এই সংখ্যা শুধুমাত্র তাঁর অসাধারণ ব্যাটিং প্রতিভার পাশাপাশি এটাও প্রমাণ করেন যে তিনি দীর্ঘদিন ধরে স্থায়ীভাবে ভাল পারফর্ম করে এসেছেন। সব মিলিয়ে আধুনিক ক্রিকেটের কেন তিনি অন্যতম সেরা ব্যাটার সেটাও বোঝা যায় এই পরিসংখ্যান দিয়ে। তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে নিজের এই রাজত্ব বিস্তার করেছেন।
ICC প্রকাশ্যে কোন ব্যাখ্যা দেয়নি, কেন আগের ভুল সংখ্যা প্রকাশিত হয়েছিল। সাধারণত এ ধরনের ভুল হয় ভিন্ন গণনার পদ্ধতি ব্যবহারের কারণে বা পুরনো তথ্য নতুন গ্রাফিক্সে চলে আসার ফলে হয়ে থাকে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। তবে অনেকের মতেই আইসিসি-র পক্ষ থেকে এরকম ভুল মেনে নেওয়া যায় না (ICC)।


