Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ICC র্যাঙ্কিংয়ে ODI ব্যাটারদের তালিকায় বিরাট কোহলিকে সরিয়ে শীর্ষে উঠে এলেন নিউ জিল্যান্ড ব্যাটার ড্যারিল মিচেল (Virat Kohli)।
ICC র্যাঙ্কিংয়ের শীর্ষে মিচেল (Virat Kohli)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলার আগে থেকেই উন্মাদনা ছিল বিরাট কোহলিকে নিয়ে। খেলার চলাকালীনও চর্চায় ছিলেন বিরাট কোহলি। অনবদ্য ফর্মে রয়েছেন এই মুহূর্তে কোহলি আর সেই কারণেই ২০২১ সালের পরে আবার আইসিসি-র ক্রমতালিকায় শীর্ষে উঠে এসেছিলেন তিনি। ১৪০৩ দিন পর সিংহাসন ফিরে পেয়েছিলেন কিং তবে এক সপ্তাহের মধ্যেই সেই তালিকা পাল্টে গেল। এক হাতে নিউ জিল্যান্ডকে ম্যাচ জিতিয়েছেন ড্যারিল মিচেল। আর তার জেরেই বিরাটকে সরিয়ে শীর্ষ স্থান দখল করে নিলেন মিচেল। পয়েন্টের নীরিখে অনেকটাই পিছনে ফেলে দিয়েছেন বিরাটকে। এই মুহূর্তে মিচেলের পয়েন্ট ৮৪৫ (Virat Kohli)।

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজেও দুরন্ত পারফর্ম করেছেন কোহলি। শেষ ম্যাচে একা লড়াই চালিয়ে গিয়েছিলেন বিরাট। অনবদ্য সেঞ্চুরিও আসে তাঁর ব্যাট থেকে। তিন ম্যাচে তাঁর মোট সংগ্রহ ২৪০ রান। প্রথম ম্যাচে ৯৩ ও দ্বিতীয় ম্যাচে ১২৪ রান তবে সিরিজ রক্ষা করতে পারেনি ভারত। বাকি দলের আর কেউই এই সিরিজে তেমন দাগ কাটতে পারেনি। প্রথমবার ভারতের মাটিতে ওয়ানডে সিরিজ জিতে নেয় নিউ জিল্যান্ড। আর এই ভারতের মাটিতেই বিরাট সিংহাসনচ্যুত হলেন।

ভারতীয় দলের বিরুদ্ধে দাপট দেখিয়ে আইসিসি-র ক্রমতালিকায় বিরাটকে সরিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছেন ড্যারিল মিচেল। এই সিরিজে তাঁর দুটি শতরান ও একটি অর্ধশতরান রয়েছে। তিন ম্যাচে মোট রান ৩৫২। তিন ম্যাচে তাঁর স্কোর যথাক্রমে ৮৪, ১৩১ ও ১৩৪। বলা যায় তাঁর দাপটেই ছারখার হয়ে গিয়েছিল ভারতের বোলাররা (Virat Kohli)।

আরও পড়ুন: Kolkata Book Fair 2026: এবার কলকাতা বইমেলায় বড় চমক! ১৫ বছর পর আসছে চিন!
তাঁর এই অনবদ্য পারফরম্যান্সের পুরস্কারও পেলেন হাতেনাতে। শীর্ষে জায়গা করে নেওয়ার পাশাপাশি পয়েন্টেও অনেকটা এগিয়ে গেলেন মিচেল। এটাই তাঁর কেরিয়ারের সর্বোচ্চ রেটিং। নতুন ক্রমতালিকায় বিরাটের থেকে মিচেলের পয়েন্টের ব্যবধান অনেকটাই। এই মুহূর্তে বিরাটের পয়েন্ট ৭৯৫। সিরিজের পর বিরাটকে নিজের শীর্ষ স্থান হারাতে হলো মিচেলের কাছে।
আইসিসি-র এই ক্রমতালিকায় পতন হয়েছে ভারতের আরেক তারকা ব্যাটারের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যর্থ হওয়ার পর এবার ক্রমতালিকায় এক ধাপ পতন হলো রোহিত শর্মার। ৭৫৭ পয়েন্ট নিয়ে হিটম্যানের অবস্থান এখন চতুর্থ স্থানে। রোহিতকে টপকে ৭৬৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের ক্রিকেটার ইব্রাহিম জাদরান (Virat Kohli)।


