Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ঈশানকে বড় অঙ্কের পুরস্কার দিলেন বিহারের মুখ্যমন্ত্রী (Ishan Kishan)।
ঈশানকে বড় অঙ্কের পুরস্কার (Ishan Kishan)
একটা সময় এমন এসেছিল ঈশান কিষাণের জীবনে যখন মনে হতে শুরু করেছিল যে তাঁর কেরিয়ার বোধহয় এবার হারিয়ে যাবে অন্ধকারের অতলে। কিন্তু সেখান থেকে জীবনের বাঁক এমন আসে যে তিনি জায়গা পেয়ে যান টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে। তবে তার আগে ঘরোয়া ক্রিকেটেও দুরন্ত কামব্যাক করেছেন এই তারকা ব্যাটার। এখন তিনি হায়দরাবাদ দলের হয়ে আইপিএল খেলছেন। আর এর মাঝেই অর্থপ্রাপ্তি হল তাঁর। বিহার সরকারের পক্ষ থেকে এবার ১ কোটি টাকার পুরস্কার পেলেন তিনি। শুক্রবার তাঁর হাতে এই অর্থ পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী সম্রাট চৌধরি (Ishan Kishan)।
ঘরোয়া ক্রিকেট এই উইকেটকিপার ব্যাটসম্যান ঝাড়খণ্ডের হয়ে খেললেও তাঁর জন্ম অভিভক্ত বিহারে। ছেলেবেলা তাঁর কেটেছে পাটনায়। এরপর ধীরে ধীরে ক্রিকেটে উত্থান হয় তাঁর। এই মুহূর্তে তিনি ব্যস্ত আইপিএল নিয়ে। কিন্তু সেই ব্যস্ততার মধ্যে বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সম্রাট চৌধুরী নিজে তাঁকে স্বাগত জানান। এরপর ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য ১ কোটি টাকার চেক তুলে দেন এবং এর সঙ্গে স্মারক দিয়েও তাঁকে সম্মান জানান।

বিহারের মুখ্যমন্ত্রী ২৭ বছরের এই তরুণ ক্রিকেটারকে ‘বিহারের ভূমিপুত্র’ বললেও উল্লেখ করেন। তিনি লেখেন, ‘২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য ঈশান কিষাণ দুর্দান্ত ব্যাটার এবং বিহারের ভূমিপুত্র। তাঁকে সম্মানিত করল বিহার সরকার। বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ অবদানের পুরস্কার হিসাবে ঈশানকে ১ কোটি টাকার চেক দেওয়া হয়েছে।’
আরও পড়ুন: ISIS Trump: আফ্রিকায় ISIS-এর শীর্ষ নেতা নিহত, দাবি ডোনাল্ড ট্রাম্পের
টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি নয় ম্যাচ খেলে ৩১৭ রান করেছেন। ভারতীয় দলের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ঈশান। পাকিস্তানের বিরুদ্ধে ৪০ বলে ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন তিনি। হায়দরাবাদের হয়ে ভাল ফর্মে রয়েছেন তিনি। শুরুর দিকে প্যাট কামিন্সের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছেন এই তরুণ ব্যাটার (Ishan Kishan)।


