Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে আসতে অস্বীকার করেছে বাংলাদেশ। এবার সেই দেশে আইসিসি প্রতিনিধি দল পাঠাতে পারে বলেই সূত্রের খবর (ICC)।
বাংলাদেশে যাচ্ছে আইসিসি-র প্রতিনিধি দল? (ICC)
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না আসার সিদ্ধান্তে বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় রয়েছে। এই আবহে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছে আইসিসি-র প্রতিনিধি দল। একাধিক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে। মুস্তাফিজুরকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছিল নিরাপত্তার কারণে তাঁরা ভারতে খেলতে আসতে চায় না। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী সেই বিষয়েই বৈঠক করতে বাংলাদেশ যাচ্ছে ICC-র প্রতিনিধিরা (ICC)।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল পাঠাবে না এবং ভেন্যু পরিবর্তনের কথা জানায় আইসিসি-কে কিন্তু তাদেরই দাবি খারিজ ওরে দেয় আইসিসি। এরপর এই বিষয়ে BCB ও ICC-র মধ্যে ভিডিয়ো কলে বৈঠক হলেও কোনও সমাধানসূত্র বেরোয়নি। এবার সামনাসামনি আলোচনার জন্য আইসিসি-র প্রতিনিধিরা বাংলাদেশ যাচ্ছেন বলেই সূত্রের খবর।

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেহেতু হাতে সময় খুব কম সেই কারণে ভেন্যু বদল সম্ভব নয় বলেই জানায় আইসিসি। তবে বাংলাদেশও নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছে আর সে ক্ষেত্রে যদি ভেন্যু বদল করতে হয় তবে তার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে। বর্তমানে কলকাতা ও মুম্বইয়ে রয়েছে বাংলাদেশের সূচি। এখন দেখার এর কোনও সমাধানসূত্র বেরোয় কিনা।
আরও পড়ুন: Mukul Roy: মুকুল রায়ের বিধায়কপদ খারিজ মামলা: সুপ্রিম স্থগিতাদেশ, শুভেন্দুকেও নোটিস
বাংলাদেশের এক সংবাদপত্রের খবর অনুযায়ী আইসিসি-র প্রতিনিধিরা বাংলাদেশ যাচ্ছেন কিন্তু সেই তারিখ এখনও কিছু চূড়ান্ত হয়নি। প্রসঙ্গত ভারতে খেলতে আসার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট দুই শিবিরে বিভক্ত। তাম্মিম ইকবাল এই বিষয়ে বলেছিলেন বাংলাদেশের আয়ের ৯০ শতাংশ যেহেতু আইসিসি-র থেকে আসে তাই সেক্ষেত্রে এই রকম কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া উচিত। এর বিরোধিতা করে BCB-র ডিরেক্টর জানান, বাংলাদেশ দল ভারতে খেলতে না গেলে প্লেয়ারদের ক্ষতি হবে, বোর্ডের কোনও সমস্যা হবে না (ICC)।


