Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে নামতে চলেছে ভারত। তার আগে জেনে নিন কখন ও কোথায় দেখবেন এই ম্যাচ (Ind vs Aus)।
ভারত-অস্ট্রেলিয়া হাই ভোল্টেজ ম্যাচের শুরু (Ind vs Aus)
২০২৪ সালে বর্ডার-গাভাসকর ট্রফি, কয়েকদিন আগে ওয়ানডে সিরিজে হার, আর এবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জিতে হারের হ্যাটট্রিক এড়ানোই ভারতীয় দলের পাখির চোখ। বুধবার থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত অজি ব্রিগেড। অন্যদিকে এশিয়া কাপের সাফল্য ধরে রাখাই সূর্যকুমার যাদবদের কাছে মূল লক্ষ্য। তারাও চাইছে এশিয়া কাপের দাপট অজিভূমে দেখতে। সব মিলিয়ে প্রথম ম্যাচ ঘিরে বাড়ছে উন্মাদনা (Ind vs Aus)।
ভারতীয় টিম ম্যানেজমেন্ট ই ম্যাচেও স্পিন অস্ত্রের উপরেই ভরসা রাখতে চাইছে বলে জানা যাচ্ছে। সেই মতো দলে থাকতে পারেন অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবও। ভারতীয় দলের তারকা পেসার জশপ্রীত বুমরার খেলা কার্যত নিশ্চিত। ভাল ফর্মে থাকলেও প্রথম একাদশে জায়গা নাও হতে পারে হর্ষিত রানার। সবারই নজর থাকবে অজি মাটিতে অভিষেক শর্মার দিকে। অন্য দিকে অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং লাইন-আপ ভারতকে যে বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছাড়বে না সেটা স্পষ্ট। দলে রয়েছেন ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, টিম ডেভিডদের সঙ্গ দেবেন জশ ইঙ্গলিশ, মার্কাস স্টোইনিসরা। বল হাতে দারুণ ছন্দে আছেন জশ হ্যাজেলউড। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আশায় রয়েছেন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: Stocks: বুধে ছন্দে ফিরল দালাল স্ট্রিট, তিন স্টক নিয়ে আশাবাদী ব্রোকারেজ সংস্থা
কোথায় ম্যাচ লাইভ দেখা যাবে?
টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি সম্প্রচারিত হবে ভারত বনাম অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। তাছাড়াও জিও হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে ম্যাচের লাইভ টেলিকাস্ট দেখতে পাওয়া যাবে। তবে এর জন্য নিতে হবে সাবস্ক্রিপশন।
কোথায় আয়োজিত হবে ম্যাচ?
ক্যানবেরায় মানুকা ওভাল স্টেডিয়ামে খেলা হবে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।
কখন শুরু ম্যাচ?
ভারতীয় সময় দুপুর ১টা ৪৫ মিনিট থেকে শুরু হবে এই হাই ভোল্টেজ ম্যাচ (Ind vs Aus)।


