Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচ জিতে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত (Ind vs NZ)।
দ্বিতীয় ম্যাচেও নজর থাকবে অভিষেকের উপর (Ind vs NZ)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জয়ের পর এখন ভারতের লক্ষ্য সিরিজ জয়। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সেরে নিতে চাইবে ভারতীয় শিবির। প্রথম ম্যাচে অভিষেক শর্মার ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে বড় রান তুলেছিল টিম ইন্ডিয়া (Ind vs NZ)।
দ্বিতীয় ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় সূর্যকুমার যাদব। প্রথম ম্যাচে জেতার পরেও বেশ কিছু বিষয় নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় শিবির। যার মধ্যে অন্যতম হলো ফিল্ডিং। প্রথম ম্যাচে দুটি সহজ ক্যাচ মিস করে ভারত। প্রত্যাবর্তন ম্যাচে নজর করেছিলেন রিঙ্কু সিং কিন্তু তারপরের তাঁর গলায় শোনা গিয়েছিল আফসোসের সুর। কোনওভাবেই ক্যাচ মিসকে হালকা ভাবে নিতে নারাজ রিঙ্কু। ভারতের এই মুহূর্তে অন্যতম সফল ফিল্ডার রিঙ্কুর হাত থেকে ক্যাচ মিসের মতো ঘটনায় বিস্মিত সমর্থকরা।

প্রথম ম্যাচে ভাল শুরু করেও বড় রান করতে পারেননি সূর্যকুমার যাদব। ২২ বলে ৩২ রানের ইনিংস খেলে ড্রেসিং রুমে ফিরতে হয় দলের অধিনায়ককে। আসন্ন বিশ্বকাপের আগে সূর্যকুমারের ফর্মে ফেরাটা যে দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বলা বাহুল্য। তবে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে তিনি জানান নিজের ফর্ম নিয়ে চিন্তিত নন তিনি। তিনি ও বলেন যে নেটে ভাল ছন্দেই রয়েছেন। বলে আগের ম্যাচে বরুণ চক্রবর্তী আবারও নিজের দক্ষতার প্রমাণ রেখেছেন, আজও নজর থাকবে তাঁর দিকে।
আরও পড়ুন: Palash Muchhal: সম্পর্ক ভাঙার রেশ কাটতেই প্রতারণা মামলায় জড়ালেন পলাশ মুচ্ছল
প্রথম ম্যাচে দলে না থাকলেও এই ম্যাচে প্রথম একাদশে জায়গা পেয়েছেন হর্ষিত রানা। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বিরাটের সঙ্গে জুটি বেঁধে লড়াই চালিয়ে গিয়েছিলেন তিনি। যার পর তাঁর ইনিংস প্রসংশিত হয়েছিল সর্বত্র। তারপর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তাঁর বাদ পড়াটা কিছুটা হলেও বিস্ময়কর ছিল। সেক্ষেত্রে বারবার একটা প্রশ্ন ঘুরেফিরে আসবে সেটা হলো গম্ভীরের দল নিয়ে বারবার পরীক্ষা-নিরীক্ষা। অনেকের মতে সেট টিম তৈরি করতে ব্যর্থ হচ্ছেন গম্ভীর আর যার ফলস্বরূপ একের পর এক সিরিজে বিপর্যয়ের মুখে পড়তে হচ্ছে ভারতকে (Ind vs NZ)।


