Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টি–টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল (IND vs NZ Final WC Final) ঘিরে এখন তুঙ্গে উত্তেজনা। মুম্বইয়ের সেমিফাইনালে শক্তিশালী ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারতীয় দল। এবার খেতাব জয়ের লক্ষ্য নিয়ে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন এই হাইভোল্টেজ ম্যাচের দিকেই।
হতাশার রাত (IND vs NZ Final WC Final)
এই স্টেডিয়ামের নাম শুনলেই অনেক ভারতীয় (IND vs NZ Final WC Final) সমর্থকের মনে ভেসে ওঠে ২০২৩ সালের নভেম্বরের সেই হতাশার রাত। সেবার একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল ভারতকে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই মাঠে ফাইনাল কি ভারতের জন্য অশুভ? তবে পরিসংখ্যান বলছে, টি–টোয়েন্টি ফরম্যাটে এই মাঠে ভারতের রেকর্ড যথেষ্ট ভালো।
আশাব্যঞ্জক সাফল্যের হার (IND vs NZ Final WC Final)
এখন পর্যন্ত নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত (IND vs NZ Final WC Final) মোট দশটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে সাতটিতে জয় পেয়েছে ভারতীয় দল, আর হার হয়েছে মাত্র তিনটিতে। ফলে এই মাঠে ভারতের সাফল্যের হার বেশ আশাব্যঞ্জক। অন্যদিকে নিউজিল্যান্ডের অভিজ্ঞতা তেমন সুখকর নয়। এই স্টেডিয়ামে কিউই দল এখনও পর্যন্ত দুটি টি–টোয়েন্টি ম্যাচ খেলেছে এবং দুই ম্যাচেই পরাজয়ের মুখ দেখতে হয়েছে তাদের। এমনকি চলতি বিশ্বকাপেই এখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে যেতে হয়েছিল নিউজিল্যান্ডকে।
আরও পড়ুন: Mamata Banerjee: নারীদিবসে শুভেচ্ছা, কেন্দ্রকেও তোপ মমতার!
টসই ম্যাচ নির্ণায়ক?
ফাইনালের আগে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে-টস। অনেকেই মনে করেন, এই মাঠে টস জেতা ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা নিতে পারে। তবে চলতি বিশ্বকাপের পরিসংখ্যান ভিন্ন ইঙ্গিত দিচ্ছে। এবারের টুর্নামেন্টে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মোট ছয়টি ম্যাচ হয়েছে। এর মধ্যে প্রথমে ব্যাট করা দল জিতেছে তিনবার, আর পরে ব্যাট করা দল জয় পেয়েছে দুইবার। একটি ম্যাচ শেষ হয়েছে অমীমাংসিতভাবে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায়, টস এখানে খুব একটা নির্ণায়ক ভূমিকা নেয়নি। তাই ফাইনালে ফল নির্ভর করবে মূলত দুই দলের পারফরম্যান্স, কৌশল এবং ম্যাচের চাপ সামলানোর ক্ষমতার উপর। এখন দেখার, ইতিহাস বদলে বিশ্বকাপের ট্রফি ঘরে তুলতে পারে কি না ভারতীয় দল।


