Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ম্যাচের মাঝে পাক ক্রিকেটারের চোখ রাঙানি ভারতীয় অধিনায়ককে। তার জবাবে পাল্টা দিতে দেখা গেল হরমনপ্রীতকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Ind vs Pak)।
নাশারা সান্ধুকে হরমনপ্রীতের জবাব (Ind vs Pak)
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই কোনও না কোনও বিতর্ক তৈরি হবেই। এশিয়া কাপেও দেখা গেছে বিতর্ক সৃষ্টি হতে নানা বিষয়ে। যার চর্চা চলছে সর্বত্র। এবার সেই লড়াইই দেখা গেলো মেয়েদের বিশ্বকাপেও। বিশ্বকাপে মুখোমুখি হতে দেখা যায় ভারত পাকিস্তানকে। সেই ম্যাচেও উত্তেজনা ছিল চরমে। সূর্যকুমারদের মতো হরমনপ্রীতরাও হাত মেলায়নি পাকিস্তান দলের সাথে। তবে এখন চর্চায় রয়েছে এক ভাইরাল হওয়া ভিডিও (Ind vs Pak)।
ছেলেদের ম্যাচে হ্যারিস রউফের বিতর্কিত সেলিব্রেশন হোক বা সাহিবজাদা ফারহান ও আবরার আহমেদের সেলিব্রেশন, চর্চায় থেকেছে একাধিক বিষয়। পাকিস্তানের এমন সেলিব্রেশনের মুখের উপর যোগ্য জবাব দিতে দেখা গেছে অভিষেক শর্মা, বুমরাদের। এবার মেয়েদের ODI বিশ্বকাপের ম্যাচে পাকিস্তানের বোলার নাশারা সান্ধুকে তার আচরণের জন্য যোগ্য জবাব দিতে দেখা গেল ভারতীয় দলের অধিনায়ককে। হরমনপ্রীত কৌরকে বহুবারই দেখা গেছে আগ্রাসী মনোভাবে। তিনি বিপক্ষকে বিনা যুদ্ধে এক ইঞ্চিও জমি ছেড়ে দিতে নারাজ। চোখে চোখ রেখে বিপক্ষকে জবাব দেওয়াই যেন তার সহজাত অভ্যেস। তার সাথে ঝামেলায় জড়িয়ে পার পেলেন না পাক ক্রিকেটার (Ind vs Pak)।

আরও পড়ুন: Simran Sharma: দৃষ্টি ঝাপসা হলেও লক্ষ্য স্পষ্ট, জোড়া পদক সিমরনের
২২ তম ওভারে ঘটতে দেখা যায় এই ঘটনা। ব্যাট করছিলেন হরমনপ্রীত কৌর আর সেই ওভারে বল করতে আসেন নাশারা সান্ধু। ওভারের শেষ করেন নাশারা। সেই বলে স্ট্রেট শট খেলতে দেখা যায় হরমনপ্রীতকে। সেই শট তেমন জোরে না খেলায় বল যায় নাশারা সান্ধুর হাতে আর বলটা মাটি থেকে তুলে হরমনের দিকে ছোঁড়ার ভঙ্গি করেন। শুধু এখানেই তিনি থেমে থাকেননি। এরপর তাকে চোখ রাঙাতেও দেখা যায়। নাশারার দিকে পাল্টা তাকিয়ে থাকেন হরমনপ্রীত। পরে দেখা যায় নাশারা বড় চোখ করে আম্পায়ারের দিকে ঘুরে বলটা ছুঁড়ে দেন।
এরপর যোগ্য জবাব দিতে দেখা যায় টিম ইন্ডিয়ার অধিনায়ককে। হরমনপ্রীত কৌর নাশারাকে উদ্দেশ্য করে বলেন ‘*** চোখ রাঙাচ্ছে।’ বলার পর হাসেন। আর এই পুরো ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে সময় লাগেনি। পাকিস্তানের বিরুদ্ধে তার ব্যাটে আসে ১৯ রান। কিন্তু দুর্দান্ত টিম গেমে ভর করে সহজেই বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারতীয় মেয়েরা (Ind vs Pak)।


