Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শুভমন গিলের পরিবর্তে আজ ভারতীয় দলের অধিনায়ক ঋষভ পন্থ। পরিবর্তন এসেছে দলের প্রথম একাদশেও (Ind vs SA)।
গিল না থাকার প্রভাব পড়েছে প্লেয়িং ইলেভেনেও (Ind vs SA)
গিলের পরিবর্তে ঋষভ পন্থের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছে ভারত তবে অধিনায়ক পরিবর্তন হলেও পাল্টাল না টস ভাগ্য। টেস্ট ক্রিকেটে অধিনায়ক হিসেবে পন্থের অভিষেক হল এই ম্যাচে। ধোনির পর পন্থ দ্বিতীয় উইকেটকিপার ব্যাটসম্যান যিনি টেস্ট দলকে নেতৃত্ব দিচ্ছেন (Ind vs SA)।
শনিবার ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুই টেস্ট ম্যাচের সিরিজ়ের দ্বিতীয় ম্যাচে প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। গিল না থাকায় ভারতীয় দলের প্লেয়িং একাদশে আনা হয়েছে বড় পরিবর্তন। প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর ভারতের কাছে বড় চ্যালেঞ্জ এই ম্যাচ। সিরিজ বাঁচানো ও হোয়াইওয়াশ যাতে তারা না হয় সেই জন্য মরিয়া হয়ে রয়েছে ভারতীয় শিবির। তাই জয় ছাড়া দ্বিতীয় কোনও ভাবনা নেই গম্ভীর বাহিনীর কাছে। তবে গিলের না থাকার প্রভাব পড়েছে প্লেয়িং ইলেভেনে। পিচ ও পরিস্থিতির কথা মাথায় রেখেই দলে জায়গা পেয়েছেন তরুণ ব্যাটার সাই সুদর্শন। য়াশিংটন সুন্দরকে জায়গা দেওয়া হয়েছে ৩ নম্বরে। তবে দলে আরও একটি পরিবর্তন আনা হয়েছে।

দল থেকে বাদ পড়েছেন স্টার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় দলে জায়গা পেয়েছেন নীতীশ কুমার রেড্ডি। ব্যাটিংয়ের পাশাপাশি যিনি বোলিংও করতে পারেন। নীতিশ কুমার রেড্ডি সিরিজের প্রথম ম্যাচে স্কোয়াডে থাকলেও ম্যাচের আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছিল তবে য়াহাটি টেস্টের আগে তাঁকে আবার ডাকা হয়েছে এবং এ বার তিনি জায়গা করে নিয়েছেন প্রথম একাদশে।
আরও পড়ুন: Maharashtra Flyover: হঠাৎ হৃদরোগে নিয়ন্ত্রণ হারাল গাড়ি, তারপর?
দুই দলের প্রথম একাদশ
ভারত: কেএল রাহুল, যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ধ্রুব জুরেল, ঋষভ পন্থ (উইকেটকিপার/অধিনায়ক), রবীন্দ্র জাডেজা, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ (Ind vs SA)।
দক্ষিণ আফ্রিকা: এডেন মার্করাম, রায়ান রিকেলটন, উইয়ান মুল্ডার, তেম্বা বাভুমা (অধিনায়ক), টনি ডি জর্জি, ত্রিস্টান স্টাবস, কাইল ভেরিয়েনে (উইকেটকিপার), শিমন হারমার, মার্কো জেনসেন,সেনুরান মুথুসামি, কেশব মহারাজ।


