Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতলেন ভারতের অধিনায়ক কেএল রাহুল (Ind vs SA)।
দলে বদল এনেছে ভারত (Ind vs SA)
অবশেষে টস ভাগ্য সহায় হলো ভারতের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক ম্যাচে ২০ ম্যাচের পর টস জিতলো ভারত। বিশাখাপত্তনমে টস জিতলেন অধিনায়ক রাহুল। টস জেতার উপর অনেককিছুই নির্ভর করছিল। পরের দিকে শিশির পড়ার কারণে ম্যাচ ব্যাটারদের পক্ষে যাচ্ছিল আর সেই সব ভেবেই টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রাহুল (Ind vs SA)।
২০২৩ সালের ১৫ নভেম্বর ভারত শেষবার টস জিতেছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে। তারপর থেকে টানা টস হেরেই চলেছে টিম ইন্ডিয়া। মাঝে অধিনায়ক বদল হলেও ভারতের পক্ষে আসেনি টস। আর স্বাভাবিক ভাবেই টস জিতে উচ্ছ্বসিত দেখাচ্ছিল রাহুলকে। সমর্থকরাও খুশি। টানা ২০টি একদিনের ম্যাচে টস হারের পর ভারত টস জিতল (Ind vs SA)।
প্রথম দুই ম্যাচেই দেখা গিয়েছিল বড় রান করলেও শিশিরের কারণে সমস্যায় পড়তে হয়েছে ভারতকে। বল ভিজে যাওয়ায় বাড়তি সুবিধা পাচ্ছিলেন ব্যাটাররা। দ্বিতীয় ম্যাচে ৩৫৮ রানের বড় টার্গেট দিয়েও হার মেনে নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। আর তাই নির্ণায়ক ম্যাচে টস জয়ের সুবিধা ভারতের পক্ষে আসে কিনা সেটা সময়ই বলবে তবে ভারতের চিন্তার কারণ রয়েছে বোলিং নিয়ে। আগের ম্যাচে খারাপ বোলিংকেও দায়ী করেছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: Delhi: শ্বাসরুদ্ধ পরিস্থিতি রাজধানীতে, AQI ফের ‘অতি খারাপ’ পর্যায়ে
তিন ম্যাচের সিরিজে এখন দুই দল একটা করে ম্যাচ জিতে রয়েছে অর্থাৎ এই ম্যাচ যে জিতবে সিরিজ তার। টেস্টে সিরিজ হারের পর এই সিরিজ জিতে মানরক্ষা করে ভারতের কাছে এখন মূল চ্যালেঞ্জ। তবে দলে পরিবর্তন এনেছে গম্ভীর শিবির। ওয়াশিংটন সুন্দরের জায়গায় খেলানো হচ্ছে তিলক বর্মাকে। অতিরিক্ত ব্যাটার খেলানোর উদ্দেশ্যেই এই পরিবর্তন। তবে দলে রয়েছেন প্রসিধ কৃষ্ণা। আগের ম্যাচে প্রচুর রান খরচ করেছিলেন তিঁনি। প্রোটিয়া শিবিরেও এসেছে বদল। চোটের কারণে দলে নেই জর্জি। তাঁর পরিবর্তে দলে এসেছেন রায়ান রিকেলটন। রাঁচির ম্যাচে দলে থাকলেও রায়পুরে তিঁনি প্রথম একাদশে ছিলেন না। চোটের জন্য দলে নেই নান্দ্রে বার্গারও। পরিবর্তে খেলবেন ওটনেল বার্টম্যান (Ind vs SA)।


