Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: ফুটবলপ্রেমীদের বড় উপহার (FIFA World Cup 2026) শুভেন্দু অধিকারীর সরকারের। বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের। সরকারি উদ্যোগে প্রত্যেক জেলায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে ফাইনাল ম্যাচের লাইভ টেলিকাস্ট। তার জন্য প্রতি জেলা পিছু বরাদ্দ করা হল এক লক্ষ টাকা। বিজ্ঞপ্তি জারি করে ঘোষণা যুবকল্যাণ ও ক্রীড়া দফরের অতিরিক্ত মুখ্যসচিবের।
আর্জেন্টিনা বনাম স্পেন (FIFA World Cup 2026)
আগামী ১৯ জুলাই রবিবার ভারতীয় সময় (FIFA World Cup 2026) রাত সাড়ে বারোটায় আমেরিকার নিউজার্সিতে ফুটবল বিশ্বকাপের মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে গতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২০১০ সালের চ্যাম্পিয়ন স্পেন। পশ্চিমবঙ্গ ফুটবল পাগল রাজ্য। ভারতীয় ফুটবলের মক্কা বলা হয় বাংলাকে।
আরও পড়ুন: Garfield Sobers Death: প্রয়াত ক্যারিবিয়ান কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স, ৮৯ এ থামলেন ৩৬৫ নট আউট!
এখানকার ফুটবল উন্মাদনার কথা সকলেরই জানা। সেই কথা মাথায় রেখে রবিবারের বিশ্বকাপ ফাইনাল নিয়ে বড় পদক্ষেপ নিল শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। রাজ্যের সমস্ত জেলায় বিশ্বকাপ ফাইনাল জায়ান্ট স্ক্রিনে সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রক। তার জন্য প্রতি জেলা পিছু এক লক্ষ টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছেন যুবকল্যাণ ও ক্রীড়া দফতরের অতিরিক্ত মুখ্যসচিব রাজেশ পান্ডে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক জেলার জনবহুল এলাকায় এই জায়ান্ট স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো হবে। এমনিতেই টিভি-তে বিশ্বকাপের ম্যাচ দেখতে নানান সমস্যার সম্মুখীন হওয়ার পাশাপাশি নাজেহাল অবস্থা হচ্ছে ফুটবল প্রেমীদের। সেই কথা মাথায় রেখেই সরকারি এই সিদ্ধান্ত।


