Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: স্বাধীনতার পর ধাপে ধাপে (Independence Day 2026) ভারতের জাতীয় পরিচয়ের গুরুত্বপূর্ণ প্রতীকগুলি নির্ধারিত হয়েছে। ১৯৪৭ সালের ১৫ অগস্ট স্বাধীনতার পর তেরঙ্গা জাতীয় পতাকা হিসেবে প্রতিষ্ঠা পায়। এরপর সংবিধান গৃহীত হয় ১৯৪৯ সালের ২৬ নভেম্বর এবং ১৯৫০ সালের ২৬ জানুয়ারি তা কার্যকর হয়। একই বছরের ২৪ জানুয়ারি ‘জন গণ মন’-কে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়।
জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীত-এই তিনটি দেশের জাতীয় সম্মানের গুরুত্বপূর্ণ অংশ। এগুলির মর্যাদা রক্ষায় রয়েছে জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন, ১৯৭১।
কী বলছে আইন? (Independence Day 2026)
আইন অনুযায়ী, প্রকাশ্যে জাতীয় পতাকা বা সংবিধান (Independence Day 2026) পোড়ানো, ছিঁড়ে ফেলা, নষ্ট করা, পদদলিত করা কিংবা ইচ্ছাকৃতভাবে অসম্মান প্রদর্শন শাস্তিযোগ্য অপরাধ। এমন ক্ষেত্রে তিন বছর পর্যন্ত কারাদণ্ড, জরিমানা অথবা দু’ধরনের শাস্তিই হতে পারে।
জাতীয় পতাকার ব্যবহারের ক্ষেত্রেও রয়েছে নির্দিষ্ট বিধি। পোশাক বা এমন কোনও সামগ্রীতে পতাকা ব্যবহার করা যাবে না, যা তার মর্যাদা ক্ষুণ্ণ করে। পতাকাকে মাটি বা জলের সংস্পর্শে ইচ্ছাকৃতভাবে আনা, তার উপর লেখা দেওয়া কিংবা ভুলভাবে উত্তোলন করাও অবমাননা হিসেবে বিবেচিত হতে পারে।
জাতীয় সঙ্গীতের ক্ষেত্রেও নিয়ম স্পষ্ট। কেউ ইচ্ছাকৃতভাবে জাতীয় সঙ্গীত পরিবেশনে বাধা দিলে বা সঙ্গীত চলাকালীন এমন গোলমাল করলে যাতে অন্যদের পরিবেশনে ব্যাঘাত ঘটে, তাঁর বিরুদ্ধেও তিন বছর পর্যন্ত জেল, জরিমানা বা উভয় শাস্তি হতে পারে।
অর্থাৎ, স্বাধীনতার প্রতীকগুলির প্রতি সম্মান দেখানো শুধু আবেগের বিষয় নয়, এর সঙ্গে দেশের আইনও জড়িয়ে রয়েছে। আইন না মানলেই হতে পারে শাস্তি।


