Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল : অনন্যা দে: বন্দে মাতরমের সুর, (Independence Day) জমকালো কুচকাওয়াজ আর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রেড রোডে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম রেড রোডের সরকারি মঞ্চ থেকে জাতীয় পতাকা উত্তোলন করলেন শুভেন্দু অধিকারী।
নেতাজিকে মাল্যদান করে স্বাধীনতা দিবসের সূচনা শুভেন্দুর (Independence Day)
মুখ্যমন্ত্রী পদে বসার পর এই প্রথম স্বাধীনতা দিবসের (Independence Day) সরকারি অনুষ্ঠানে যোগ দিলেন শুভেন্দু অধিকারী। একদিকে যখন নেতাজি বিতর্কে তোলপাড় রাজ্য, তখন শুরুতেই নেতাজির মূর্তিতে মাল্যদান করে স্বাধীনতা দিবসের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজির মূর্তিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করেন তিনি। অন্যদিকে এই প্রথম স্বাধীনতা দিবসে রেড রোডে বাজল বন্দে মাতরম।
১৪ জন আইপিএসকে পদক (Independence Day)
এদিন কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএসকে এদিন ‘মুখ্যমন্ত্রী পদক’ (Independence Day) প্রদান করা হয়। এর মধ্যে ছিলেন – আইপিএস জয়রামান , প্রণব কুমার , কুনাল আগরওয়াল, শঙ্কর প্রসাদ বারুই, সুনীল কুমার যাদব প্রমুখ।
কুচকাওয়াজে নতুনত্ব
এবারের কুচকাওয়াজেও ছিল নতুনত্ব। প্রথমবার প্যারেডে কম্যান্ডার এবং সহকারী কম্যান্ডার—দু’জনকেই রাখা হয়। কুচকাওয়াজের পর একে একে ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। প্রথমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ট্যাবলো দেখানো হয়। তারপর একে একে অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ট্যাবলো প্রদর্শিত হয়।
আরও পড়ুন : Indonesia Earthquake: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, জারি সুনামি সতর্কতা
শুভেন্দুর বার্তা
ট্যাবলো প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্বাধীনতা দিবসে রাজ্যবাসীর উদ্দেশে ভাষণ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সকলকে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে, হাতে হাত মিলিয়ে বাংলা গড়ার কাজ করার আহ্বান জানান তিনি। ঋষি অরবিন্দ, নেতাজি, ক্ষুদিরামের পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথাও এদিন উঠে আসে শুভেন্দু অধিকারী ভাষণে। শুভেন্দু বলেন, “বাংলা রাষ্ট্রবাদের জায়গা, ঋষি অরবিন্দ, নেতাজি, ক্ষুদিরামের মাটি। এই মাটিতে মাতঙ্গিনী হাজরা, বীণা দাসের মতো বীরাঙ্গনারা বাংলার স্বাধীনতা সংগ্রামে লড়াই করে গিয়েছেন। আসুন হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে বাংলার উন্নয়নে শামিল হই।”
আরও পড়ুন : Ethiopia’s Body Tradition: নারীর মন জিততে এবার ভুঁড়িই চাবিকাঠি
কেন্দ্রীয় বাহিনী মোতায়েন
এবারের স্বাধীনতা দিবসে নিরাপত্তা ব্যবস্থাতেও বড় পরিবর্তন দেখা যায়। রেড রোডের নিরাপত্তায় কলকাতা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়। প্রায় ১,৫০০ পুলিশকর্মীর সঙ্গে চার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দায়িত্বে ছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য রেড রোড ও ময়দান সংলগ্ন একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সব মিলিয়ে বন্দে মাতরমের ঐতিহাসিক পরিবেশনা, বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রেড রোডে পালিত হল স্বাধীনতা দিবস।


