Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: ভারত জুড়ে ভয়াবহ গরমে বিপর্যস্ত জনজীবন। AQI.in-এর লাইভ তাপমাত্রা তালিকা অনুযায়ী, দুপুর আড়াইটার সময় বিশ্বের সবচেয়ে গরম ১০০টি শহর ও নগরাঞ্চলই ছিল ভারতের মধ্যে(India Heatwave)। পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর যে দেশের সাতটি শহরে তাপমাত্রা ৪৮ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়।
তাপপ্রবাহ চরম আকার নিয়েছে (India Heatwave)
উত্তর, মধ্য ও পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকা এখন কার্যত অগ্নিগর্ভ। শুধু মরু অঞ্চল নয়, শহরাঞ্চল ও জনবহুল এলাকাতেও তাপপ্রবাহ চরম আকার নিয়েছে। তীব্র গরমে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।
রেকর্ড তাপমাত্রা
৪৬ থেকে ৪৭ ডিগ্রির মধ্যে তাপমাত্রা রেকর্ড হয়েছে চণ্ডীগড়, জম্মু, ভাটিন্ডা, পাঠানকোট, বেরেলি, ঝাঁসি ও হরিদ্বারের মতো গুরুত্বপূর্ণ শহরে। এমনকি দিল্লি, গুরগাঁও ও ফরিদাবাদের মতো মেট্রো শহরেও তাপমাত্রা ৪৪-৪৫ ডিগ্রিতে পৌঁছেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের বহু এলাকা এই ভয়াবহ গরমের কবলে রয়েছে।
বিশেষ পরিবর্তনের সম্ভাবনা
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, আগামী কয়েকদিন এই পরিস্থিতির বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। পশ্চিম উত্তরপ্রদেশ-সহ উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অংশে ২৪ মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ চলতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।
ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস (India Heatwave)
অন্যদিকে, উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতের কিছু অংশে ভারী বৃষ্টি ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে IMD। ফলে দেশের এক অংশে দাবদাহ, অন্য অংশে বন্যার আশঙ্কা এমন দ্বৈত আবহাওয়া পরিস্থিতি তৈরি হয়েছে।
আরও পড়ুন: National Highway: চিকেনস নেক ঘিরে বড় সিদ্ধান্ত, ৭ গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক কেন্দ্রের হাতে দিল রাজ্য
স্বাস্থ্য বিশেষজ্ঞদের সতর্কতা (India Heatwave)
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অপ্রয়োজনে বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে। পর্যাপ্ত জল পান, হালকা পোশাক পরা ও শিশু ও প্রবীণদের বিশেষ যত্ন নেওয়ার আবেদন জানানো হয়েছে।



