Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: জাপানের পর এবার নেপাল (India Mango Setback)। ভারতের আম আমদানির উপর এবার প্রভাব পড়ল নেপালের। ভারতের আমে রাসায়নিকের পরিমান অত্যন্ত বেশি। তাই এহেন সিদ্ধান্ত নিয়েছে নেপাল।
নেপাল সরকারের দাবি (India Mango Setback)
নেপাল সরকারের দাবি, এই পদক্ষেপের (India Mango Setback) ফলে দেশের স্থানীয় ফলচাষিরা উপকৃত হবেন। পাশাপাশি ভোক্তাদের কাছে আরও নিরাপদ ও মানসম্মত ফল পৌঁছে দেওয়াও এই সিদ্ধান্তের অন্যতম উদ্দেশ্য। প্রশাসনের একাংশের মতে, স্থানীয় কৃষকদের বাজার সম্প্রসারণের সুযোগও তৈরি হতে পারে।
ব্যবসায়ী মহলে উদ্বেগ (India Mango Setback)
তবে এই সিদ্ধান্তে উদ্বেগ বাড়ছে ব্যবসায়ী মহলে। নেপালের বাজারে ভারতীয় আমের যথেষ্ট চাহিদা রয়েছে। ফলে আমদানিতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় সরবরাহে ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। এর ফলে বাজারে দাম বাড়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়তে পারেন পাইকারি ও খুচরো বিক্রেতারা।
আরও পড়ুন: Minister Swapan Dasgupta: বাজেটের আগে উত্তরবঙ্গ সফরে রাজ্যের অর্থমন্ত্রী
এদিকে, সম্প্রতি জাপানও ভারতের কয়েকটি জনপ্রিয় আমের জাত আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে। উৎপাদন ও জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ায় ত্রুটির অভিযোগ সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় আমের গ্রহণযোগ্যতা ও মান নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।


