Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: বিতর্কের খেসারত হিসেবে নেতৃত্ব খোয়ালেন স্টোকস এবং বাদ পড়লেন দ্বিতীয় টেস্টে বাদ স্টোকস (Ben Stokes)।
নেতৃত্ব হারালেন স্টোকস (Ben Stokes)
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগেই বড় সিদ্ধান্ত নিল ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড। বিতর্কের মাঝেই তারা চাটাই করলেন বেন স্টোকসকে। পানশালার বিতর্কের খেসারত দিতে এই তারকাকে। এই মুহূর্তে কেরিয়ারের অন্যতম কঠিন সময় তাঁর জন্য (Ben Stokes)।
বর্তমান ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে অনেকেই একবারে নাম নেন স্টোকসের। প্রথম টেস্ট জয়ের পর সেটা উদযাপন করতে পৌঁছে যান এক নাইটক্লাবে সঙ্গে ছিলেন সতীর্থ গাস আটকিনসন। সেখানে গিয়ে এক রাগবি প্লেয়ারের সঙ্গে বচসায় জড়ান স্টোকস। এবার সেই ঝামেলার বিতর্কে শাস্তি পেতে হল তাঁকে। এই দুই ইংরেজ তারকার বিরুদ্ধে কড়া সিদ্ধান্ত নিল বোর্ড।

এই মুহূর্তে মাত্র এক টেস্টে বাদ স্টোকস। তবে সূত্রের খবর অনুযায়ী এই ঘটনার কারণে অবসর ঘোষণা করতে পারেন এই ইংরেজ অলরাউন্ডার। তবে প্রাক্তন ইংল্যান্ড তারকা নাসের হোসেন স্টোকসকে অবসর নিতে না করেছেন। নাসের হোসেন বলেন, ‘ইংল্যান্ডের জন্য বেন স্টোকস অনেক কিছু করেছে। অধিনায়ক হিসেবে থেকেছে। দলের গুরুত্বপূর্ণ সময় প্লেয়ার হিসেবে সাফল্য পেয়েছে। তালিকায় রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ। ও ইংল্যান্ডের যোদ্ধা। কিন্তু এবার ভুল করে ফেলেছে। তবে আমার মতে, এটা ছাঁটাই করার মতো ভুল নয়। বর্তমানে ও অন্ধকারের মধ্যে আছে। আশা করছি বেন নিজের ওপর সমস্ত দোষ নিয়ে অবসরের সিদ্ধান্ত নেবে না। সঠিক সিদ্ধান্ত হবে না আবেগতাড়িত হয়ে অবসর নেওয়া। ইংল্যান্ডের একজন গ্রেটের এইভাবে কেরিয়ার শেষ হওয়া দুঃখের।’
আরও পড়ুন: Alipore Fire: ৩ থেকে ৪, তারপর সোজা ৮-৯ তলায় আগুন! আলিপুরের ঘটনায় শুরু ফরেনসিক তদন্ত
অবসরের সিদ্ধান্ত অবশ্য এখনও স্টোকসের উপর। তবে সূত্রের খবর অনুযায়ী এই মুহূর্তে তাঁর কেরিয়ার দাঁড়িয়ে রয়েছে এক সরু সুতোর উপর। যেকোন সময় এদিক থেকে ওদিক হতে পারে। তাঁর কেরিয়ারে এই অশনি সংকেত কাটিয়ে আগামীদিনে স্টোকস এবং ইংল্যান্ড বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেটা এখন পরেই জানা যাবে। এর আগেও এমন অপ্রীতিকর ঘটনায় জড়াতে দেখা গেছে ইংলন্ড প্লেয়ারদের। স্টোকসের আগাম অবসরের এই কথা এখন ভেসে বেড়াচ্ছে ক্রিকেটের অন্দরে (Ben Stokes)।


