Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ইন্ডিয়ান ব্যাঙ্কে নিয়োগ করা হবে ১৭১ জন কর্মী। জারি করা হলো বিজ্ঞপ্তি। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিভিন্ন পদের স্কেল অনুযায়ী হবে নিযুক্তদের বেতনক্রম (Job)।
ইন্ডিয়ান ব্যাঙ্কে কাজের সুযোগ (Job)
চাকরি প্রার্থীদের জন্য কাজের সুযোগ নিয়ে এলো ইন্ডিয়ান ব্যাঙ্ক। নিয়োগ করা হবে শতাধিক শূন্যপদে। নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দেশের বিভিন্ন রাজ্যে কাজের সুযোগ থাকছে নিযুক্তদের। অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই (Job)।
ব্যাঙ্কে নিয়োগ করা হবে স্পেশ্যালিস্ট অফিসার পদে। মোট শূন্যপদ রয়েছে ১৭১। চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে নিয়োগ করা হবে। নফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সিকিউরিটি, কর্পোরেট ক্রেডিট অ্যানালিসিস, ফিন্যান্সিয়াল অ্যানালিসিস, রিস্ক ম্যানেজমেন্ট সহ নানা বিভাগে কাজের সুযোগ পাবেন তারা।
নির্দিষ্ট স্কেল অনুযায়ী নিযুক্তদের বেতনক্রম হবে মাসে ৬৪ হাজার ৮২০ টাকা থেকে ৯৩ হাজার ৯৬০ টাকা থেকে শুরু করে ১,০২,৩০০ থেকে ১,২০,৯৪০ টাকা।

চিফ ম্যানেজার, সিনিয়র ম্যানেজার এবং ম্যানেজার পদে আবেদনকারী ব্যক্তিদের বয়সসীমা হতে হবে ২৮ থেকে ৩৬ বছর, ২৫ থেকে ৩৩ বছর এবং ২৩ থেকে ৩১ বছরের মধ্যে। সংরক্ষিতদের জন্য বয়সসীমায় ছাড় থাকবে। আবেদনকারী ব্যক্তিদের ইঞ্জিনিয়ারিংয়ের নানা বিষয়ে স্নাতকোত্তরের পাশাপাশি পেশাগত অভিজ্ঞতা থাকা দরকার।
আরও পড়ুন: 5th Gen Fighter Jet : এলএন্ডটি এবং বিইএল-এর যৌথ উদ্যোগে তৈরি হবে ভারতের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান
সমস্ত নথিপত্র সহ ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে আগ্রহীদের। সংরক্ষিতদের জন্য আবেদন মূল্য ধার্য করা হয়েছে ১৭৫ টাকা এবং অসংরক্ষিতদের জন্য আবেদনমূল্য ১০০০ টাকা। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর। কিছু পদের ক্ষেত্রে প্রাথমিক বাছাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যদের বেছে নেওয়া হবে। বাকি পদের ক্ষেত্রে পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। আবেদন ও নিয়োগ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে (Job)।


