Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: রঘু রাই এর স্মৃতিতে ফ্রেম বন্দি গল্পের খোঁজে একটা দিন “ইন্ডিয়ান ফটোগ্রাফিক একাডেমী” আয়োজিত ‘ফটোওয়াক’ (Indian Photographic Academy)। ৩১ মে দুপুর ৩ টে থেকে সকলের হাঁটা শুরু হয়েছিল আর শেষ হয়েছিল প্রায় সন্ধ্যে ৭ টা নাগাদ। ছোটেলাল ঘাট থেকে মল্লিক ঘাট, ফুলের বাজার, জগন্নাথ ঘাট সমস্তটাই পরিদর্শন করা হয়েছিল। কিন্তু ভালো ছবির তো কোনো নির্দিষ্ট সময় হয় না, ধরে বেঁধে ভালো প্রেম পাওয়া গেলেও ভালো ফ্রেম পাওয়া যায় না, তার জন্য দিনের পর দিন অনুশীলনের আওতায় নিজেদের নিমঞ্জিত করতে হয়।

কিছুটা সময় নিজেদের জন্য (Indian Photographic Academy)
ভিন্ন জায়গা থেকে এসেছিলেন অনেকে, তাদের সকলের দেখার দৃষ্টি ভঙ্গি আলাদা আলাদা। কেউ এসেছিলেন যাদবপুর, গড়িয়া, বারাসাত, কসবা ইত্যাদি ইত্যাদি। কর্মসূত্রে কিংবা কলকাতায় ঘুরতে এসে খোঁজ পেয়েই চলে এসেছেন নিজেকে ও ক্যামেরা নিয়ে। তারপর একটা গোটা দিনের আলসেমি দূর করে ছুটোছুটি করা নিজের জন্য নিজেদের জন্য ভালো মুহূর্তে ভালো থাকার জন্য সময় চুরি করা। পাঠার মাংস সঙ্গে ফুলকো লুচিতেই বাঙ্গালী সীমাবদ্ধ নেই। পড়ন্ত রোদ হোক বা ঝড় বৃষ্টি একটু ফাঁক পেলেই দে দৌড় ভালো ফ্রেমের সন্ধানে, রবিবারের সমস্ত আলসেমি কাটিয়ে।

কে রঘু রাই? (Indian Photographic Academy)
তিনি বাস্তবিক সময়কে ফ্রেমে বন্দি করতেন। সেই সময়ের ইতিহাসকে তুলে ধরতেন ক্যামেরায়। কথায় আছে না, ‘ছবি কথা বলে’ হ্যাঁ তাঁর ছবি সত্যি অনেক কথা বলেছে এবং এখনো বলছে ভবিষ্যতেও বলবে। তাঁকে ‘ফাদার অফ ইন্ডিয়ান ফটোগ্রাফি’ নামে অভিহিত করা হয়। পুরো নাম রঘুনাথ রায় চৌধুরী, জন্ম ১৮ ডিসেম্বর ১৯৪২ আর মৃত্যু ২৬ এপ্রিল ২০২৬ তিনি ছিলেন একজন কিংবদন্তি ভারতীয় আলোকচিত্রী এবং চিত্র-সাংবাদিক।
আরও পড়ুন: Rituparno Ghosh: বাংলা সিনেমার পর্দায় নারীর যন্ত্রণা ‘বাড়িওয়ালি’ থেকে ‘উত্তরা’র বেঁধে

নেশা যখন পেশা হয়
১৯৬৫ খ্রিস্টাব্দে কলকাতার ইংরাজী দৈনিক দ্য স্টেটসম্যানের দিল্লি কার্যালয়ে প্রধান ফটোগ্রাফার হিসাবে নিযুক্ত হন। তিনি ১৯৯০ খ্রিস্টাব্দ হতে ১৯৯৭ খ্রিস্টাব্দের মধ্যে তিন বার ওয়াল্ড প্রেস ফোটো প্রতিযোগিতায় এবং তথা ইউনেস্কোর আন্তর্জাতিক ফটো প্রতিযোগিতায় দু’বার জুরির পদে ছিলেন। আন্তর্জাতিক সংস্থা গ্রিনপিসের জন্য ১৯৮৪ খ্রিস্টাব্দে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিস্তারিত বিবরণ সংবলিত তথ্যচিত্রের কাজ সম্পন্ন করেন। সেই কাজ পরবর্তীতে ২০০৪ খ্রিস্টাব্দে স্থান পেয়েছে- এক্সপোজার: এ পোর্ট্রেট অফ কর্পোরেট ক্রাইম শীর্ষক গ্রন্থে এবং সেই সঙ্গে দুর্ঘটনার বিংশতি বর্ষে ভারত ছাড়াও বিদেশে ইউরোপ, আমেরিকা ও দক্ষিণ এশিয়ার তিনটি স্থান প্রদর্শনীও হয়।



