Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা নিবেদনের পরেই মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঞ্চে জড়িয়ে ধরলেন এক ৯৮ বছরের তরুণকে। মাখনলাল সরকার।(Makhanlal BJP)
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গী (Makhanlal BJP)
শিলিগুড়ির বিজেপি নেতা মাখনলাল ছিলেন বিজেপির জন্মলগ্ন থেকে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের হাতে জন্ম ভারতীয় জনতা পার্টির। শ্যামাপ্রসাদের শেষ সময়েও সঙ্গী ছিলেন এই মাখনলাল (Makhanlal BJP)। ব্রিগেডের শপথ মঞ্চে এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে অভিনন্দন জানান ও আশীর্বাদ নেন।

কাশ্মীর আন্দোলনে অংশ নেন
১৯৫২ সালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ঐতিহাসিক কাশ্মীর আন্দোলনে অংশ নেন মাখনলাল সরকার। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় পতাকা উত্তোলনের জন্য কাশ্মীরে আন্দোলন শুরু করেন। এই আন্দোলনের সময় তাঁকে গ্রেফতারও করা হয়।
আরও পড়ুন: WB BJP Cabinet 2026: বাংলায় বিজেপির প্রথম মন্ত্রীসভা, শপথ নিলেন কারা?
পায়ে হাত দিয়ে প্রণাম
বাংলার বিজেপির আদি সাংগঠনিক ভিত্তি এবং জাতীয়তাবাদী মতাদর্শের প্রতীক হিসেবে পরিচিত মাখনলাল। সেই জন্যই বিজেপির শপথের মঞ্চে তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করলেন খোদ প্রধানমন্ত্রী। পরে নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও তাঁর পায়ে হাত ছুঁইয়ে প্রণাম করেন।



