Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত ও চিনকে “হেলহোল” বলে উল্লেখ করা একটি বিতর্কিত কনটেন্ট শেয়ার করার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের বিদেশমন্ত্রক (MEA) এ বিষয়ে সংযত প্রতিক্রিয়া জানিয়েছে(Indo China)। বিদেশমন্ত্রকে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “আমরা কিছু রিপোর্ট দেখেছি এবং এই পর্যন্তই বলব।” সরকারি সূত্রের বক্তব্য, “মার্কিন প্রেসিডেন্ট প্রায় প্রতি দুই ঘণ্টায় মন্তব্য করছেন, আমরা সব কিছুর জবাব দিতে পারি না।”
মাইকেল স্যাভেজের পডকাস্ট শেয়ার ট্রাম্পের (Indo China)
এই বিতর্কের সূত্রপাত হয় মার্কিন ভাষ্যকার মাইকেল স্যাভেজের পডকাস্ট ‘স্যাভেজ নেশন’-এ করা মন্তব্য থেকে, যেখানে তিনি জন্মসূত্রে নাগরিকত্ব (birthright citizenship) নীতির বিরোধিতা করেন এবং ভারত ও চিনকে “হেলহোল” বলে অভিহিত করেন। ট্রাম্প সেই ভিডিও ও তার লিখিত ট্রান্সক্রিপ্ট শেয়ার করেন এবং মার্কিন সুপ্রিম কোর্টের সমালোচনা করেন।
“ল্যাপটপ নিয়ে গ্যাংস্টার”
স্যাভেজ আরও দাবি করেন, ভারতীয় ও চিনা অভিবাসীরা “ল্যাপটপ নিয়ে গ্যাংস্টার” এবং তারা যুক্তরাষ্ট্রের বেশি ক্ষতি করেছে। তার এই মন্তব্য ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে।
চুক্তি নিয়ে আলোচনা “গঠনমূলক” (Indo China)
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা “গঠনমূলক” এবং ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানিয়েছে MEA। জয়সওয়াল বলেন, উভয় দেশই একটি ভারসাম্যপূর্ণ ও পারস্পরিক লাভজনক চুক্তির দিকে এগোচ্ছে। তিনি জানান, ২০৩০ সালের মধ্যে দুই দেশের মধ্যে ৫০০ বিলিয়ন ডলারের বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ভারতের সতর্ক অবস্থান (Indo China)
সরকারি সূত্র বলছে, সংবেদনশীল বাণিজ্য আলোচনার কারণে ভারত এ বিষয়ে সতর্ক অবস্থান নিচ্ছে। “আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনা চলছে, তাই তা সুরক্ষিত রাখা জরুরি,” বলে জানানো হয়েছে। মার্কিন এক উচ্চপদস্থ কর্মকর্তা সম্প্রতি জানিয়েছেন, ওয়াশিংটনে এই আলোচনা “ইতিবাচক ও ফলপ্রসূ”।



