Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অরুণাচল প্রদেশকে ঘিরে ভারত ও চিনের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত-টানাপোড়েন নতুন মাত্রা পেল (Arunachal Pradesh)। চিন যেভাবে বারবার অরুণাচলের বিভিন্ন এলাকা নিজেদের বলে দাবি করে নাম পরিবর্তন করে আসছে, এবার তারই কড়া পালটা দিল নয়াদিল্লি। অরুণাচল প্রদেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা বা LAC সংলগ্ন চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গা ও বৈশিষ্ট্যের নতুন নাম নির্ধারণ করে তা সরকারি মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে ভারত।

সার্ভে অফ ইন্ডিয়ার নতুন মানচিত্রে ২৭টি নাম (Arunachal Pradesh)
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শুক্রবার জানানো হয়েছে, অরুণাচল প্রদেশ সরকারের সঙ্গে পরামর্শ করেই সার্ভে অফ ইন্ডিয়া নতুন মানচিত্র প্রকাশ করেছে। নির্দিষ্ট সরকারি পদ্ধতি মেনে মোট ২৭টি জায়গা ও সেখানকার বিভিন্ন ভৌগোলিক বৈশিষ্ট্যকে চিহ্নিত করা হয়েছে। এর উদ্দেশ্য শুধু প্রশাসনিক স্বীকৃতি দেওয়া নয়, সাধারণ মানুষের কাছেও ওই অঞ্চলগুলির পরিচিতি ও গুরুত্ব তুলে ধরা (Arunachal Pradesh)।
সীমান্ত গ্রামের পাশাপাশি তালিকায় গুরুত্বপূর্ণ গিরিপথ
নতুন তালিকায় রয়েছে সুবানসিরি জেলার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ তিন সীমান্ত গ্রাম—লংজু, মাজা ও বিসা। এছাড়াও ম্যাকমোহন লাইন বরাবর জোলা, রিজালা এবং পুকুর লা-র মতো গুরুত্বপূর্ণ গিরিপথকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাওয়াং জেলার সীমান্তে অবস্থিত ঐতিহাসিক থাগ লা গিরিপথও রয়েছে এই তালিকায়। ১৯৬২ সালের ভারত-চিন যুদ্ধের সঙ্গে জড়িয়ে থাকা এই অঞ্চলগুলির কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি।
বিতর্কিত লংজু নিয়েও স্পষ্ট অবস্থান নয়াদিল্লির (Arunachal Pradesh)
তালিকায় থাকা লংজু বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। ১৯৫৯ সাল থেকে চিনের নিয়ন্ত্রণে থাকা এই সীমান্ত গ্রামটিকে ভারত বরাবরই নিজের ভূখণ্ডের অংশ বলে দাবি করে এসেছে। ফলে সরকারি মানচিত্রে লংজুকে অন্তর্ভুক্ত করা নয়াদিল্লির দীর্ঘদিনের ভূখণ্ডগত অবস্থানকেই আরও স্পষ্ট করে তুলেছে। ভারতের সামরিক মানচিত্রে এই এলাকাগুলি আগে থেকেই চিহ্নিত ছিল বলেও জানা যাচ্ছে।
আরও পড়ুন: Anubhav Anushkaa Engaged: বিয়ের সানাই বাজল বলে! বাগদান সারলেন অনুভব-অনুষ্কা
চিনের নামবদলের জবাবেই কি ভারতের এই পদক্ষেপ?
গত কয়েক বছর ধরে অরুণাচল প্রদেশের বিভিন্ন অঞ্চলকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে একাধিকবার নাম পরিবর্তন করেছে চিন। ২০২৪ সালের এপ্রিলেও ভারতের তীব্র আপত্তি উপেক্ষা করে অরুণাচলের ৩০টি জায়গার নতুন নাম ঘোষণা করেছিল বেজিং। সেই তালিকায় ছিল আবাসিক এলাকা, পাহাড়, নদী, হ্রদ, গিরিপথ ও উপত্যকা। তারই পালটা হিসেবে এবার চিন অধিকৃত তিব্বতের ২৭টি জায়গাকে ভারতীয় সরকারি মানচিত্রে নতুন নামে চিহ্নিত করা বিশেষ তাৎপর্যপূর্ণ।



