Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আন্তর্জাতিক যোগা দিবসকে সামনে রেখে চন্দননগর পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা যোগা অনুশীলন করেন (International Yoga Day)। কলকাতা, আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ২১ জুন কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হতে চলেছে বৃহৎ যোগাসন কর্মসূচি। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী। প্রশাসনিক সূত্রে খবর, প্রধানমন্ত্রীর নিরাপত্তা এবং অনুষ্ঠান সংক্রান্ত প্রস্তুতির স্বার্থে রেড রোড ও সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

৪৫ মিনিট ধরে যোগাসন (International Yoga Day)
আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালিত হবে (International Yoga Day)। সেদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা রেড রোডে যোগায় অংশ নেবেন। জেলায় জেলায় সমস্ত সরকারি দপ্তর পুলিশ প্রশাসনের কর্মীদেরও এই দিন যোগাসন করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, ২১ জুনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী প্রায় ৪৫ মিনিট ধরে যোগাসনে অংশ নেবেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির সম্ভাবনা থাকায় নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে একাধিক স্তরের নজরদারির ব্যবস্থা করা হয়েছে।

তার প্রস্তুতি চলছে (International Yoga Day)
চন্দননগর পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব ও চন্দনগর পুলিশের আধিকারিকরা এদিনের যোগা অনুশীলনে উপস্থিত ছিলেন। পুলিশ কমিশনার জানান,২১ তারিখে মূল অনুষ্ঠান হবে।সেদিন চুঁচুড়া পুলিশ লাইন মাঠে যোগা হবে।তার জন্য আমরা গত ১৪ দিন ধরে অনুশীলন করছি। শরীর সুস্থ রাখার জন্য যোগাসনের বিকল্প নেই।
আরও পড়ুন : Village School: শিক্ষকহীন স্কুলে আবার বেজে উঠল ঘণ্টা, স্বেচ্ছাসেবীর হাত ধরেই ফিরল শিক্ষা!
যান চলাচলের উপর বিধিনিষেধ
এই কর্মসূচিকে কেন্দ্র করে রেড রোডে যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অনুষ্ঠানস্থলের মঞ্চ নির্মাণ, নিরাপত্তা সংক্রান্ত প্রস্তুতি এবং বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থার জন্য নির্দিষ্ট সময়ের জন্য রেড রোডে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এর ফলে শহরের গুরুত্বপূর্ণ এই রাস্তা ব্যবহারকারী সাধারণ যাত্রীদের বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।



