Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: সংবাদসংস্থার রিপোর্টে দাবি, মঙ্গল, বুধ এবং শুক্রবারে নিফটিতে পতনের চাপে লাভ দেখতে পারেননি বিনিয়োগকারীদের একাংশ (Stock Finance)।
কোন দিকে নজর দালাল স্ট্রিটের? (Stock Finance)
গত সপ্তাহের শুরুতে শেয়ারবাজারের দুই প্রধান সূচক সেনসেক্স ও নিফটি-র পয়েন্ট বেড়েছিল। কিন্তু তিন ট্রেডিং সেশনে সেই ছবি পাল্টে যায়। পতন দেখা যায় দুই সূচকের। তার কারণ হিসেবে ‘সেলিং প্রেসার’-কে দায়ী করেছেন বিশেষজ্ঞরা। যে কারণে লগ্নিকারীদের একাংশ লাভের মুখ দেখতে পারেননি। চলতি সপ্তাহে দুই সূচকের ওঠানামার ক্ষেত্রে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে মনে ওড়ছেন বিশ্লেষকরা (Stock Finance)।
বছর শুরুর সপ্তাহে প্রকাশিত হওয়ার সম্ভাবনা ডিসেম্বরের গাড়ি বিক্রির সম্ভাবনা। চলতি সপ্তাহে গাড়ি বিক্রির তথ্য যদি দালাল স্ট্রিটের অনুমানের তুলনায় কম-বেশি হয় তবে সেক্ষত্রে দুই সূচকের ওঠা-নামা দেখা যেতে পারে। এ ছাড়াও চলতি সপ্তাহে নভেম্বরের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন এবং এইচএসবিসি’র ম্যানুফ্যাকচারিং পারচেজিং ম্যানেজার’স ইনডেক্স প্রকাশিত হতে চলেছে। যা বাজারের সূচকগুলির ওঠানামার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মত বিশেষজ্ঞদের একাংশের।

গত সপ্তাহে ইউএস, জাপান-সহ বিভিন্ন দেশের শেয়ার মার্কেটে মিশ্র অবস্থান দেখা গিয়েছে। শুক্রবার ইউএস-এর শেয়ারবাজারের অন্যতম প্রধান সূচক ডাও জোন্স এবং এসঅ্যান্ডপি ৫০০ যথাক্রমে ০.১৬ এবং ০.০১ শতাংশ কমেছিল। তবে ইউরোপের সূচক স্টকস৬০০ ছিল গ্রিন জোন-এ। অন্য দিকে, জাপানের সূচক নিক্কেই২২৫ শুক্রবার ০.৬৮ শতাংশ বেড়েছিল। যা সার্বিক ভাবে বিশ্ববাজারের ক্ষেত্রে মিক্সড ট্রেন্ড তুলে ধরেছে। বিশেষজ্ঞদের একাংশের মতে, সোমবার সকালে এশিয়ান আওয়ার-এ বিভিন্ন সূচকের ট্রেন্ড নিফটির ওঠানামার ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
আরও পড়ুন: Weather Update: কেমন থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা
চলতি বছরের গোড়া থেকেই বিদেশি বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে চলেছেন, যার প্রভাবে শেয়ার মার্কেটে পতন দেখা গিয়েছিল। ডিসেম্বরেও এই ট্রেন্ডে কোনও ব্যতিক্রম দেখা যায়নি। রিপোর্টে প্রকাশ খবর অনুযায়ী চলতি মাসে শুক্রবার পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীদের মোট শেয়ার বিক্রির পরিমাণ (নেট সেলস) ছিল ২৪,১৪৮ কোটি টাকা। তবে দেশি বিনিয়োগকারীরা ওই সময়ের মধ্যে ৬৪,০৫৬ কোটি টাকার শেয়ার কিনেছেন (নেট পারচেজ) (Stock Finance)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


