Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই পশ্চিমবঙ্গের (Suvendu Adhikari) রাজনৈতিক পরিবেশ ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। তারই মাঝে বালিতে এক ঘটনাকে কেন্দ্র করে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। বুধবার এক রোড শো চলাকালীন আচমকাই মেজাজ হারিয়ে ফেলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ঘটনাটি নিয়ে বৃহস্পতিবার তিনি সংবাদমাধ্যমের সামনে নিজের অবস্থান স্পষ্ট করেন।
‘জয় বাংলা’ বনাম ‘জয় শ্রী রাম’ (Suvendu Adhikari)
সঞ্জয় সিংয়ের সমর্থনে লালবাবা কলেজ (Suvendu Adhikari) থেকে নিমতলা পর্যন্ত মিছিল করছিলেন শুভেন্দু। মিছিল যখন গোস্বামীপাড়ার কাছে পৌঁছয়, তখন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কিছু যুবক ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা বিজেপি কর্মীরাও ‘জয় শ্রী রাম’ স্লোগান তুলতে থাকেন। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
শুভেন্দুকে উস্কানি (Suvendu Adhikari)
এই অবস্থায় গাড়ি থেকে নেমে প্রতিবাদীদের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু। যদিও নিরাপত্তারক্ষীরা দ্রুত হস্তক্ষেপ করে তাঁকে থামিয়ে দেন। এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। পরের দিন নিজের প্রতিক্রিয়ায় শুভেন্দু বলেন, ইচ্ছাকৃতভাবে তাঁকে উস্কানি দেওয়া হয়েছিল। তাঁর মতে, এই ধরনের পরিস্থিতিতে কখনও কখনও কঠোর প্রতিক্রিয়া দেখানো প্রয়োজন। তিনি অভিযোগ করেন, তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে অশান্তি তৈরির চেষ্টা করেছে।

আরও পড়ুন: Raghav Chadha: পাঞ্জাব সরকার সরাল রাঘবের সিকিউরিটি, সেই দায়িত্ব নিল কেন্দ্র
শুধু তাই নয়, পুলিশের ভূমিকাও প্রশ্নের মুখে তুলেছেন তিনি। বালি থানার আইসি-র বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন শুভেন্দু। বিজেপির দাবি, বাইরে থেকে লোক এনে এই গোলমাল বাধানো হয়েছে। অন্যদিকে, তৃণমূলের তরফে সম্পূর্ণ ভিন্ন দাবি করা হয়েছে। তাঁদের মতে, সাধারণ মানুষই স্বতঃস্ফূর্তভাবে ‘জয় বাংলা’ স্লোগান তুলেছেন। এতে কোনও রাজনৈতিক উদ্দেশ্য ছিল না।


