Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: ইরান-আমেরিকার মধ্যে সংঘাত বেড়েই চলে ক্রমশ। এবার বিশ্বকাপের ম্যাচ খেলে ২৪ ঘন্টার মধ্যে দেশ ছাড়তে হবে ইরানকে (Iran)।
ভিসা ইস্যুতে ফুঁসছে ইরান (Iran)
বিশ্বকাপ শুরু হতে আর সময় বাকি নেই বললেই চলে আর সেই বাওঁহে ভিসা নিয়ে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘাত আরও বাড়ল। এর আগে শোনা গেছিল আমেরিকা ভিসা দিয়েছিল ইরানের ফুটবল দলের প্লেয়ার এবং স্টাফদের। তবে এবার যা শোনা যাচ্ছে তাতে পরিস্থিতি আরও জটিল হল (Iran)।
বিশ্বকাপ খেলতে যাওয়া নিশ্চিত সেই মত ব্যাগ গোছানোও হয়ে গেছে ইরান দলের। এই আবহে ইরানকে আমেরিকা বার্তা পাঠিয়েছে আমেরিকায় ম্যাচ খেলা হয়ে গেলে ২৪ ঘন্টার মধ্যে ইরানকে শহর ছাড়তে হবে। আবার নির্দিষ্ট দিনে পরের ম্যাচ খেলতে নামবে তাঁরা আর এই সিদ্ধান্তে মোটেও খুশি নয় ইরান। এর পাশাপাশি অনেক সাপোর্ট স্টাফদের ভিসা দিতে দেরি করায় রগে ফুঁসছে ইরান।
এই মুহূর্তে ইরান তাঁদের প্রস্তুতি নেবে মেক্সিকোয়। এবার ইরানকে বলা হয়েছে যে দিন ম্যাচ সেই দিন সকালে এসে ম্যাচ খেলেই আবার ফিরে যেতে হবে মেক্সসিকোতে। ইরান যে গ্রুপে রয়েছে সেখানে তাদের ম্যাচ রয়েছে লস ঞ্জেলেস এবং সিয়াটলে। এই দিন বিশ্বকাপ খেলতে ইরান পৌঁছে গেছে মেক্সিকোতে (Iran)।

আরও পড়ুন: Jahangir Khan Arrest: ঝুঁকে গেল ‘পুষ্পা’, পুলিশের জালে জাহাঙ্গীর খান!
ইরানের রাষ্ট্রদূত আবোলফাজি পাসানদিদেহ বলেন, ‘আমাদের সকালে পৌঁছতে হবে আমেরিকায়। একই দিনে ফিরে আসতে হবে।’ আমেরিকা জানিয়েছে, কোনও ভাবে ইরান যাতে সে দেশে ‘জঙ্গি’ ঢুকিয়ে দিতে না পারে, তাই এই ব্যবস্থা। তবে এর পর থেকেই বেড়েছে বিতর্ক।
অনেক জলঘোলার পর ইরানের ফুটবলারদের ভিসা দিয়েছে আমেরিকা। তবে এখনও সাপোর্ট স্টাফ এবং বাকি সদয়দের অনেকের ভিসা বাকি রোয়েসে। তা নিয়েছে খেপে রয়েছে ইরান। দলের ব্যাকরাম স্টাফ, প্রশাসক এবং কর্তাদের ভিসা এখনও পাওয়া বাকি রয়েছে। তবে আমেরিকার তরফে জানানো হয়েছে ‘প্রয়োজনীয়’ সকলকে ভিসা দেওয়া হবে। তবে এই জটিলতার অবসান না হয়ে বরং দিন দিন বেড়েই চলেছে (Iran)।


