Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অনুস্কা জোয়ারদার: বনগাঁর একটি সাংস্কৃতিক (Mimi Chakraborty) অনুষ্ঠানকে ঘিরে অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং আয়োজক তনয় শাস্ত্রীর মধ্যে শুরু হওয়া বিতর্ক এখনও থামার নাম নিচ্ছে না। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই মামলার আইনি দিক আরও জটিল হয়ে উঠছে।
ঘটনার সূত্রপাত (Mimi Chakraborty)
ঘটনার সূত্রপাত চলতি বছরের (Mimi Chakraborty) জানুয়ারিতে। বনগাঁর একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন মিমি চক্রবর্তী। অনুষ্ঠান ঘিরে পরবর্তীতে উত্তেজনা তৈরি হয় এবং অভিনেত্রীকে হেনস্থার অভিযোগও প্রকাশ্যে আসে। সেই অভিযোগের ভিত্তিতে তনয় শাস্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। কিছুদিন জেল হেফাজতে থাকার পর তিনি জামিনে মুক্তি পান।

পাল্টা আইনি লড়াই
জামিন পাওয়ার পর তনয় শাস্ত্রী পাল্টা আইনি পথে হাঁটেন। তিনি অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। তাঁর দাবি, মামলার শুনানির একাধিক তারিখ পার হলেও মিমি আদালতে হাজির হননি। এই পরিস্থিতিতে তাঁর আইনজীবী আদালতের কাছে পরবর্তী আইনি পদক্ষেপের আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন: Jahangir Khan Arrest: ঝুঁকে গেল ‘পুষ্পা’, পুলিশের জালে জাহাঙ্গীর খান!
এই আবহে গোটা ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে নানা ধরনের ভুয়ো তথ্য ও মন্তব্য ছড়িয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সমাজ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন মিমি চক্রবর্তী। তিনি জানিয়েছেন, যাচাই না করে কোনও তথ্য প্রচার করা ঠিক নয়। ভবিষ্যতে বিভ্রান্তিকর বা ভুল তথ্য ছড়ানো হলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার কথাও ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী।


