Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: অগ্নিমিত্রা পালের সঙ্গে হাসিমুখে ছবি পোস্ট করতেই নতুন করে জল্পনা শুরু হয়েছে (Sreelekha Mitra) অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঘিরে। বামপন্থী হিসেবে পরিচিত অভিনেত্রী কি এবার গেরুয়া শিবিরে পা রাখতে চলেছেন? সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিকে কেন্দ্র করে এমনই প্রশ্ন উঠছে। তবে ছবির নেপথ্যে রয়েছে অন্য একটি কারণ।
নতুন আলোচনা (Sreelekha Mitra)
শ্রীলেখা দীর্ঘদিন ধরেই বামপন্থী (Sreelekha Mitra) রাজনীতির সঙ্গে যুক্ত। বামেদের বিভিন্ন কর্মসূচি, সভা, মিছিল এবং নির্বাচনী প্রচারে তাঁর উপস্থিতি দেখা গিয়েছে। সম্প্রতি একটি আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে বিতর্কিত পোস্টারের ঘটনায়ও তাঁর নাম ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়েছিল। সেই ঘটনার পর অগ্নিমিত্রার সঙ্গে অভিনেত্রীর ছবি প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই শুরু হয় নতুন আলোচনা।
কেন একসঙ্গে ছবি? (Sreelekha Mitra)
তবে দলবদলের কোনও বিষয় নেই বলেই স্পষ্ট করেছেন শ্রীলেখা। আসলে পথপশুদের কল্যাণ নিয়ে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে গিয়েছিলেন তিনি। সেখানেই নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। বৈঠকের পর দু’জনকে হাসিমুখে ছবি তুলতেও দেখা যায়।
আরও পড়ুন: Daal Tarkari: ঘরোয়া স্বাদে ডাল তরকারি, ভাতের সঙ্গে জমবে বেশ!
সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করে শ্রীলেখা জানিয়েছেন, রাজ্যের পশুপ্রেমীদের জন্য খুব শীঘ্রই সুখবর আসতে পারে। বৈঠকে মূলত পথপশু ও প্রাণীদের স্বার্থে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।


