Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: আইএসআই কলকাতায় ভাষাতত্ত্বে উচ্চশিক্ষিতেরা পাবেন গবেষণার সুযোগ (ISI Kolkata)। নিযুক্ত ব্যক্তিরা গবেষণার সুযোগ পাবেন কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রকের অর্থপুষ্ট প্রকল্পে।
ভাষাতত্ত্বে উচ্চশিক্ষিতদের জন্য গবেষণার সুযোগ (ISI Kolkata)
ভাষা নিয়ে যারা গবেষণা করতে চান তাদের জন্য গবেষণার সুযোগ নিয়ে এলো ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বা আইএসআই কলকাতায় বাংলা, হিন্দি, মারাঠির মতো ভাষা অনুবাদ নিয়ে গবেষণা চলছে। এই প্রকল্পে আর্থিক অনুদান দেবে কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক। আর সেখানেই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে গবেষণার জন্য নিয়োগ করার কথা জানিয়েছে প্রতিষ্ঠান। মোট শূন্যপদ সংখ্যা ৫টি (ISI Kolkata)।
জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে গবেষণার গবেষণার জন্য ভাষাতত্ত্ব বা লিঙ্গুইস্টিক্স, অ্যাপ্লায়েড লিঙ্গুইস্টিক্স, কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতা অর্জন করা ব্যক্তিরা আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। তাছাড়াও এই পদে কাজের জন্য উল্লেখিত বিষয়ে এমফিল সম্পূর্ণ করা ব্যক্তিদের আবেদন গ্রহণ করা হবে।

আরও পড়ুন: Whatsapp New Feature: হোয়াটসঅ্যাপে এল অনুবাদের সুবিধা, এখন ভাষা কোনও বাধা নয়!
উভয় ক্ষেত্রেই ইচ্ছুক প্রার্থীদের অনুবাদ, টেক্সট অ্যানোটেশন, টেক্সট প্রসেসিং নিয়ে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন। ইচ্ছুক প্রার্থীদের বাংলা ও হিন্দি ব্যকরণের দক্ষতা থাকা আবশ্যক। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। নিযুক্তদের জন্য পারিশ্রমিক হিসেবে ধার্য করা হয়েছে ৪০ হাজার টাকা প্রতি মাসে।
নিযুক্তদের কাজ করতে হবে চুক্তির ভিত্তিতে। নিযুক্তদের ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত চুত্তির ভিত্তিতে বহাল রাখার কথাই বলা হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিতে। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট-এ কলকাতার লিঙ্গুইস্টিক রিসার্চ ইউনিট-এর কাজ করতে হবে নিযুক্তদের। আগ্রহীদের অনলাইনে ই-মেল মারফত আবেদন জানাতে হবে। ১০ অক্টোবর আবেদনের শেষ দিন। আবেদনের পর যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে ন্টারভিউয়ের মাধ্যমে (ISI Kolkata)।


