Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যে, আফ্রিকায় লুকিয়ে থাকা ISIS-এর দ্বিতীয় শীর্ষ নেতা আবু-বিলাল আল-মিনুকি নিহত হয়েছেন(ISIS Trump)। যুক্তরাষ্ট্র ও নাইজেরিয়ার যৌথ অভিযানে এই সাফল্য এসেছে বলে জানিয়েছেন তিনি।
নাইজেরিয়ার সেনার সঙ্গে যৌথ অভিযান (ISIS Trump)
ট্রাম্পের দাবি, নাইজেরিয়ার সশস্ত্র বাহিনীর সহযোগিতায় মার্কিন বাহিনী আল-মিনুকির অবস্থান শনাক্ত করে অভিযান চালায়। তিনি নাকি আফ্রিকার বিভিন্ন অঞ্চলে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছিলেন এবং আমেরিকানদের লক্ষ্য করে হামলার পরিকল্পনাও করছিলেন।
ট্রাম্পের বার্তা
নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ ট্রাম্প লেখেন,
“সে আর আফ্রিকার মানুষকে সন্ত্রস্ত করতে পারবে না। আমেরিকানদের বিরুদ্ধে হামলার পরিকল্পনাও আর করতে পারবে না। তার মৃত্যুর ফলে ISIS-এর আন্তর্জাতিক নেটওয়ার্ক বড় ধাক্কা খেল।”

আফ্রিকায় বাড়ছে ISIS প্রভাব
গত কয়েক বছরে পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে ISIS-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলির প্রভাব দ্রুত বেড়েছে। বিশেষ করে নাইজার, বুরকিনা ফাসো ও মালিতে সক্রিয় ‘ইসলামিক স্টেট সাহেল প্রভিন্স’ (ISSP) সরকারবিরোধী রক্তক্ষয়ী সংঘর্ষ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, এই জঙ্গি নেটওয়ার্ক ধীরে ধীরে নাইজেরিয়াতেও নিজেদের ঘাঁটি শক্ত করছিল। ফলে ওয়াশিংটন ও আবুজা যৌথভাবে অভিযান জোরদার করে।
আগেও হয়েছিল মার্কিন হামলা (ISIS Trump)
২০২৫ সালের ডিসেম্বরে নাইজেরিয়ায় ISIS-ঘনিষ্ঠ জঙ্গিদের বিরুদ্ধে মার্কিন বাহিনী বিমান হামলা চালিয়েছিল। সেই সময় ট্রাম্প বলেছিলেন, বড়দিনের দিন হামলা চালিয়ে তিনি জঙ্গিদের জন্য “ক্রিসমাস উপহার” পাঠিয়েছেন।
আরও পড়ুন: Falta Re Eletion: ফলতার নির্বাচনে প্রচার করবেন মুখ্যমন্ত্রী
নাইজেরিয়ায় অব্যাহত হিংসা (ISIS Trump)
নাইজেরিয়া বর্তমানে একাধিক সংঘাতে জর্জরিত। জঙ্গি হামলা, সশস্ত্র দস্যু, কৃষক-পশুপালক সংঘর্ষ এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে নিয়মিত প্রাণহানি ঘটছে। সম্প্রতি বড়দিনের আগের রাতে বর্নো প্রদেশের একটি মসজিদে আত্মঘাতী বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হন।



