Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: বিধানসভা ভোট প্রায় শেষের পথে, পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণকে ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে (Jamalpur)। অভিযোগ উঠেছে, একাধিক বুথে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে সাধারণ ভোটারদের বাধা দেওয়া ও নিগ্রহের ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দাদের দাবি (Jamalpur)
বিশেষ করে জামালপুর-এর ১৮৮ ও ১৮৯ নম্বর বুথকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের দাবি, ভোট দিতে গেলে তাঁদের নানা ভাবে বাধা দেওয়া হচ্ছে, এমনকি কিছু ক্ষেত্রে মারধরের ঘটনাও ঘটেছে। অভিযোগ রয়েছে, কিছু ভোটারের হাতে থাকা ভোটের স্লিপ ছিঁড়ে ফেলা হয়েছে।
ভোটার তালিকা নষ্ট করা হয় (Jamalpur)
পাশাপাশি ভোটার তালিকা নষ্ট করার ঘটনাও সামনে এসেছে বলে দাবি স্থানীয়দের। এর ফলে ভোটারদের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশ জানান, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে বুথে এলেও তাঁদের ভয়ভীতি ও বাধার মুখে পড়তে হচ্ছে। অনেকেই নাকি ভোট না দিয়েই বাড়ি ফিরে যেতে বাধ্য হয়েছেন।

আরও পড়ুন: Minakshi Mukherjee: “আইনের শাসন রসাতলে” মীনাক্ষীর মতে ভোটেই জবাব দেবে মানুষ!
পরিস্থিতি কি আদেও স্বাভাবিক
এই ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ক্ষোভ ছড়িয়েছে এবং প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রাজনৈতিক মহল থেকেও তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং ঘটনার দ্রুত তদন্তের দাবি উঠেছে। সব মিলিয়ে, জামালপুর বিধানসভা কেন্দ্রে ভোটের দিন ঘিরে তৈরি হওয়া এই পরিস্থিতি গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



