Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: প্রেসিডেন্সি কেন্দ্রীয় সংশোধনাগারের হাই-সিকিউরিটি (Jail Mobile Recovery) জোনে নিরাপত্তা নিয়ে উঠল বড়সড় প্রশ্ন। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কুখ্যাত জঙ্গি আফতাব আনসারির সেল থেকে উদ্ধার হয়েছে একাধিক নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস। বাজেয়াপ্ত করা হয়েছে আইফোন-সহ একাধিক স্মার্টফোন, দুটি রাউটার, কার্ড রিডার, পেনড্রাইভ, OTG কেবল এবং OTG অ্যাডাপ্টার।
বিশেষ তল্লাশি অভিযান (Jail Mobile Recovery)
কারা দফতর সূত্রে খবর, গত ১৩ অগস্ট প্রেসিডেন্সি জেলে (Jail Mobile Recovery) বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। সেই অভিযানেই আফতাব আনসারির সেল থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম উদ্ধার হয়। এরপর বিষয়টি নিয়ে জেল প্রশাসনের অন্দরে চাঞ্চল্য ছড়ায়।
উঠছে প্রশ্ন (Jail Mobile Recovery)
আমেরিকান সেন্টার হামলার মূল চক্রী হিসেবে পরিচিত আফতাব আনসারি দীর্ঘদিন ধরে প্রেসিডেন্সি জেলের হাই-সিকিউরিটি সেলে বন্দি। সেই সেলের ভিতরে কীভাবে একাধিক মোবাইল ও যোগাযোগের সরঞ্জাম পৌঁছল, তা নিয়ে উঠছে গুরুতর প্রশ্ন।
আগেও উঠেছিল অভিযোগ
এর আগেও জেলের ভিতর থেকে আফতাব আনসারি করাচিতে থাকা তাঁর স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবার ফের তাঁর সেল থেকে মোবাইল-সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস উদ্ধারের ঘটনায় নতুন করে শুরু হয়েছে তদন্ত।
ঘটনার জেরে গতকাল রাতে হেস্টিংস থানায় আফতাব আনসারির বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। জেলে বসে তিনি কার সঙ্গে যোগাযোগ করছিলেন, কী উদ্দেশ্যে এই ডিভাইসগুলি ব্যবহার করা হচ্ছিল এবং কারা তাঁকে এই সরঞ্জাম সরবরাহ করেছিল-এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা।
আরও পড়ুন: Lonka Chaa: বর্ষার সন্ধ্যা মাতাবে ঝাল ঝাল লঙ্কা চা!
সবচেয়ে বড় প্রশ্ন, এত কড়া নিরাপত্তার মধ্যে থাকা একজন হাই-সিকিউরিটি বন্দির সেলে কীভাবে পৌঁছল এই বিপুল পরিমাণ অত্যাধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম? ঘটনার তদন্তে নেমেছেন কারা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা।


