Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: পলাশ সিংহ: দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রঘুনাথগঞ্জ বাজারে সকালেই সরকারি অভিযান, কড়া বার্তা বিক্রেতাদের (Raghunathganj)। প্রশাসনের এই তৎপরতায় বাজারে কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করছেন সাধারণ ক্রেতারা।

নিয়ন্ত্রণে সক্রিয় প্রশাসন (Raghunathganj)
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সক্রিয় প্রশাসন। মঙ্গলবার সকাল থেকেই রঘুনাথগঞ্জের বিভিন্ন বাজারে হানা দিলেন সরকারি আধিকারিকেরা। রঘুনাথগঞ্জ থানার তুলসীবাড়ি পাইকারি সবজি বাজার থেকে শুরু করে তহবাজার ও বাজারপাড়ার একাধিক মুদিখানার দোকানে চলে পরিদর্শন।
ক্রেতা সুরক্ষা দপ্তর (Raghunathganj)
অভিযানে ছিলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের আধিকারিক, রঘুনাথগঞ্জের এসডিও দফতরের কর্মী এবং পুলিশকর্মীরা। পাইকারি থেকে খুচরো—প্রতিটি স্তরের বিক্রেতার কাছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে স্পষ্ট বার্তা দেন তাঁরা। আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন-সহ বিভিন্ন সবজির পাশাপাশি ডাল, চিনি, তেল-সহ নিত্যপ্রয়োজনীয় মুদিখানার সামগ্রীর দামও খতিয়ে দেখা হয়।

আধিকারিকেরা জানান (Raghunathganj)
পাইকারি বাজার থেকে যে দামে পণ্য কেনা হচ্ছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই নির্ধারিত নিয়ম মেনে খুচরো বিক্রি করতে হবে। প্রতিটি বিক্রেতাকে পণ্যের চালান ও ক্রয়মূল্যের নথি রাখতে হবে। অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগ পাওয়া গেলে পরবর্তী সময়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
আরও পড়ুন: Kolkata Police : লালবাজার নয় ! কলকাতার ব্যাঙ্কগুলির নিরাপত্তায় বড় বদল

প্রণব চট্টোপাধ্যায় বলেন
জঙ্গিপুর মার্কেটিং আধিকারিক প্রণব চট্টোপাধ্যায় বলেন, “নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম যাতে অকারণে বৃদ্ধি না পায়, সে জন্য নিয়মিত বাজার পরিদর্শন করা হবে। ব্যবসায়ীদের পণ্যের ক্রয়মূল্য ও বিক্রয়মূল্যের হিসাব স্বচ্ছ রাখতে হবে। কোনও বিক্রেতা অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছেন বলে অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”



