Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: জিয়ারুল হক: জলপাইগুড়ি জেলার মাল থানা এলাকায় ছয় স্কুলছাত্রীকে প্রলোভন দেখিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার অভিযোগে এক যুবতীকে গ্রেফতার করেছে পুলিশ (Jalpaiguri)। পুলিশের তৎপরতায় সময়মতো ছয় ছাত্রীকেই নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ছয় স্কুলছাত্রীর মধ্যে রাজা বাগানের তিনজন, গুড হোপ চা বাগানের দু’জন এবং মিনগ্লাস চা বাগানের একজন রয়েছেন।

প্রলোভনের অভিযোগ (Jalpaiguri)
এই ঘটনায় লক্ষ্মী ওরাওঁ (২১) নামে এক যুবতীকে গ্রেফতার করেছে মাল থানার পুলিশ। ধৃত লক্ষ্মী ওরাওঁ ইংডং চা বাগানের বাসিন্দা। ওই ছয় স্কুলছাত্রীকেও ইংডং চা বাগান থেকেই উদ্ধার করা হয়। সূত্রের খবর, ধৃত যুবতী বিভিন্ন স্কুলে স্কুলের পোশাক পরে যেতেন বলে অভিযোগ। সেখানে গিয়ে স্কুলছাত্রীদের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতেন তিনি। পরবর্তীতে বাড়িতে পুজোর অনুষ্ঠান রয়েছে বলে প্রলোভন দেখিয়ে তাঁদের নিজের বাড়িতে ডেকে আনা হত বলে অভিযোগ।
অভিযুক্ত লক্ষ্মী ওরাওঁক (Jalpaiguri)
অভিযোগ, বাড়িতে নিয়ে যাওয়ার পর তাঁদের নানাভাবে প্রলোভন দেখানো শুরু হয়। দিল্লিতে ঘুরতে নিয়ে যাওয়া এবং সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়ার মতো বিভিন্ন প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ। তবে ওই প্রলোভনে সাড়া না দিয়ে ছাত্রীরা আপত্তি জানালে বিষয়টি কোনওভাবে পরিবারের সদস্যদের নজরে আসে। এরপর পরিবারের তরফে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাল থানার পুলিশ। ইংডং চা বাগান থেকে ছয় ছাত্রীকে উদ্ধার করার পাশাপাশি অভিযুক্ত লক্ষ্মী ওরাওঁকেও গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: Amit Shah: ভারত-নেপাল ও ভারত-ভুটান সীমান্ত নিয়ে বৈঠক, উত্তরবঙ্গে অমিত শাহের বিশেষ নজরে ‘চিকেনস নেক’
ঘটনার নেপথ্যে আরও কেউ জড়িত রয়েছে কি না, অভিযুক্তের উদ্দেশ্য কী ছিল এবং ছাত্রীদের অন্যত্র নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ।



