Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাঙালি সংস্কৃতিতে জামাইষষ্ঠী শুধু (Jamai Sasthi 2026 Gift) একটি উৎসব নয়, এই দিনটি ভালোবাসা, সম্মান আর পারিবারিক বন্ধনের এক সুন্দর উদযাপন। আগামী ২০ জুন ২০২৬, শনিবার রাজ্যজুড়ে পালিত হবে জামাইষষ্ঠী। এই বিশেষ দিনে শাশুড়িরা জামাইয়ের মঙ্গল কামনায় পুজো করেন, আশীর্বাদ দেন এবং নানা আয়োজনের মাধ্যমে তাঁকে আপ্যায়ন করেন। ভুরিভোজ থেকে শুরু করে উপহার-সবকিছুতেই থাকে আন্তরিকতার ছোঁয়া।
ভেবে বাছুন উপহার (Jamai Sasthi 2026 Gift)
তবে জামাইষষ্ঠীর উপহার বেছে (Jamai Sasthi 2026 Gift) নেওয়ার সময় অনেকেই কিছু বিষয় খেয়াল রাখেন। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, কিছু উপহার শুভ বলে মনে করা হয়, আবার কিছু জিনিস এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।
কী দেবেন?
নতুন পোশাক জামাইষষ্ঠীর অন্যতম জনপ্রিয় উপহার। তবে অনেকে বিশ্বাস করেন, পোশাকের ক্ষেত্রে হালকা ও উজ্জ্বল রং বেছে নেওয়া ভালো। অতিরিক্ত গাঢ় বা কালো রঙের পোশাক এড়িয়ে চলার রীতি রয়েছে। নতুনত্ব আনতে চাইলে প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেটও উপহার হিসেবে দেওয়া যেতে পারে।
মানিব্যাগ দেওয়ার পরিকল্পনা থাকলে সেটি খালি না দিয়ে সামান্য অর্থ রেখে দেওয়ার প্রথা রয়েছে। অনেকে মনে করেন, এতে শুভ ভাব বজায় থাকে। এছাড়া ল্যাপটপ ব্যাগ, ব্যাকপ্যাক বা রুপোর অলংকারও ভালো বিকল্প হতে পারে। ঘর সাজানোর জন্য ইনডোর প্ল্যান্ট, সুন্দর শো-পিস বা শুভ প্রতীকী জিনিস উপহার দেওয়া যায়।
কী দেবেন না?
তবে প্রচলিত জ্যোতিষ বিশ্বাস অনুযায়ী ঘড়ি উপহার দেওয়া অনেকেই এড়িয়ে চলেন।
আরও পড়ুন: Kolkata Airport Accident: কলকাতা বিমানবন্দরে বজ্রপাত! বৃষ্টিতে বিপর্যস্ত বঙ্গ!
সবশেষে, উপহারের আসল মূল্য থাকে ভালোবাসা ও আন্তরিকতায়। নিয়ম মেনে উপহার সাজালে উৎসবের আনন্দ আরও সুন্দর হয়ে ওঠে এবং সম্পর্কের বন্ধনও আরও গভীর হয়।


