Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: লাল বলের ক্রিকেটে এখনও রীতিমতো দাপট দেখাচ্ছেন জেমস অ্যান্ডারসন। অবসরের পরে আবার নতুন দায়িত্বে দেখা যাবে তাঁকে (James Anderson)।
অধিনায়কের ভূমিকায় জেমস অ্যান্ডারসন (James Anderson)
দাপটের সাথে টেস্ট ক্রিকেটে জাতীয় দল থেকে অবসর নিয়েছেন ২০২৪ সালে। কিন্তু তাঁর দাপট যে এখনও ধারে-ভারে একই আছে সেটাই প্রমাণ করলেন ইংল্যান্ড দলের প্রাক্তন তারকা পেসার জেমস অ্যান্ডারসন। অবসরের পরে কাউন্টি ক্রিকেটে দাপটের সাথে খেলা চালিয়ে যাচ্ছেন তিঁনি। করে যাচ্ছেন নজরকাড়া পারফরম্যান্স। এবার দায়িত্ব বাড়তে চলেছে তাঁর। ২০২৬ সালে তাঁকে পাকাপাকিভাবে অধিনায়ক ঘোষণা করল কাউন্টি ক্রিকেটের দল ল্যাঙ্কাশায়ার। আর নতুন এই দায়িত্ব পেয়ে যথেষ্ট উচ্ছ্বসিত জিমি (James Anderson)।
২০২৫ সালে চ্যাম্পিয়নশিপে একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি ল্যাঙ্কাশায়ার। কিটন জেনিংস মে মাসে ইস্তফা দিয়েছেন আর তখন থেকেই অন্তর্বর্তীকালীন নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন জিমি। বল হাতে তাঁর ধার এখনও রয়েছে আগের মতোই। ২০২৫ সালে ৬টি প্রথম শ্রেণীর ম্যাচে তিঁনি নিয়েছেন ১৭টি উইকেট। এবার এই অভিজ্ঞ পেসারকেই পাকাপাকিভাবে অধিনায়ক হিসেবে বেছে নিলেন ল্যাঙ্কাশায়ার। দলকে লাল বলের ক্রিকেটে জয়ের পথে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: H1B Visa: দেশেই H1B ভিসার ফি বাড়ানো নিয়ে প্রশ্ন: ট্রাম্পের বিরুদ্ধে আদালতে আমেরিকার ২০ প্রদেশ
টেস্ট ক্রিকেটে ৭০৪টি উইকেট নিয়ে অবসর নিয়েছিলেন জিমি। এবার সেই অভিজ্ঞতাই সতীর্থদের সাথে ভাগ করে নিতে চান তিঁনি। নতুন দায়িত্ব পেয়ে ইংল্যান্ড দলের এই অভিজ্ঞ পেসার বলেন, ‘গত মরশুমে প্রথমবার সুযোগ পেয়েছিলাম ল্যাঙ্কাশায়ারকে নেতৃত্ব দেওয়ার। সেটা যথেষ্ট বড় দায়িত্ব ছিল আমার কাছে। এ বার পাকাপাকিভাবে এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। স্কোয়াডে অনেক প্রতিভাবান প্লেয়ার আছে। তারুণ্য ও অভিজ্ঞতার মিশ্রণ রয়েছে টিমে। সবার সাহায্য নিয়ে দলকে প্রথম ডিভিশনে ফেরানোই এখন লক্ষ্য আমার।’ অ্যান্ডারসনকে অধিনায়ক হিসেবে পেয়ে নতুন হেড কোচ স্টিভেন ক্রফটও খুশি (James Anderson)।


