Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএল-র আগে আচমকাই সেন্টার ফর এক্সেলেন্সে বুমরা, তবে চোট বুমরার (Jasprit Bumrah)?
বুমরার কি তবে চোট? (Jasprit Bumrah)
টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার কাছেই আটকে যায় ব্যাটাররা। ভারতের বিশ্বজয়ে বুমরাই হয়ে উঠেছিল বোলিংয়ে তুরুপের তাস। একদিকে ভারতের জন্য যেমন তুরুপের তাস তেমন বিপক্ষ ব্যাটারদের কাছে ত্রাস। তাঁর নিখুঁত ইয়র্কার ফেস করা ব্যাটারদের দুঃস্বপ্নের থেকে কম কিছু না। টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বকালের সেরা বোলার হিসেবে বুমরার নাম বললে মোটেও বেশি বলা হবে না। কিন্তু আইপিএল-র আগে এবার তাঁকে নিয়েই বাড়ছে আশঙ্কা। সুস্থ আছেন তো বুমরা? আইপিএল শুরুর আগে বেঙ্গালুরুতে সেন্টার ফর এক্সেলেন্সে গিয়েছিলেন টিম ইন্ডিয়া ও মুম্বই ইন্ডিয়ান্সের এই পেসার (Jasprit Bumrah)।
মূলত বুমরা সেন্টার ফর এক্সেলেন্সে গিয়েছিলেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা ভেবেই। বুমরার সেখানে যাওয়ার কারণ হিসেবে জানা যাচ্ছে স্ট্রেংথ ও কন্ডিশনিং বিষয়টি দেখার জন্যই। এর কারণ হিসেবে আইপিএল শেষ হওয়ার পর ভারতের টেস্ট রয়েছে রশিদ খানদের বিরুদ্ধে। ওয়ানডে সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে (Jasprit Bumrah)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার চার ওভারই বলা যায় ভারতের জন্য জয় ছিনিয়ে এনেছে। কিন্তু সেখানে সেইভাবে ওয়ার্কলোড পড়েনি। কিন্তু মুম্বইয়ের হয়ে খেললে সেই লোড অনেকটাই পড়বে। গ্রুপ পর্বে রয়েছে ১৪টি ম্যাচ। এরপর যদি প্লে-অফ এবং ফাইনাল খেলে তাহলে মোট ১৬ বা ১৭টি ম্যাচ খেলতে হবে তাঁকে। ১০টি ম্যাচ বুমরা খেললেও তাঁর উপর চাপ পর্বে আর সেই কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: KL Rahul: দিল্লি শিবিরে যোগ দিলেন কেএল রাহুল
তবে মুম্বই সমর্থকদের হতাশ হতে হবে না বলেই খবর। কারণ বুমরা প্রথম ম্যাচ থেকেই খেলবেন বলে জানা যাচ্ছে। মুম্বই নিজেদের আইপিএল অভিযান শুরু করতে চলেছে কলকাতার বিরুদ্ধে নেমে। কলকাতা এবং মুম্বই মুখোমুখি হবে ২৯ মার্চ (Jasprit Bumrah)।


