Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: চলতি আইপিএল-এ যার ফর্ম নিয়ে সবথেকে বেশি চর্চা চলছে তিনি টি-টোয়েন্টি ফরম্যাটের অন্যতম সেরা বোলার বুমরা (Jasprit Bumrah)।
বুমরার ভুল ধরালেন প্রাক্তনী (Jasprit Bumrah)
আইপিএল ২০২৬-এ একদিকে যেমন চেনা ছন্দে নেই মুম্বই ইন্ডিয়ান্স তেমন অন্যদিকে ফর্মে নেই তারকা পেসার জশপ্রীত বুমরা। মুম্বইয়ের প্লে-অফার আশা এখন যে তিমিরে সেখান থেকে ফিরে আসা একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। দলের ব্যর্থতার অন্যতম কারণ বোলিং বিভাগ। সেই বিভাগের ভার যাঁর কাঁধে সেই বুমরাই এবার যেন ছন্দে নেই। চলতি আইপিএল-এ মাত্র তিনটি উইকেট পেয়েছেন বুমরা আর রান খরচ করেছেন অনেক। যা মোটেও বুমরাসুলভ নয়” একাধিক ম্যাচেই দিয়েছেন ৪৫ রানের বেশি। কোন কারণে এই খারাপ ফর্ম? এবার সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখালেন ভারতের প্রাক্তন তারকা সুনীল গাভাসকর। তাঁর মতে অতিরিক্ত কিছু করতে গিয়েই বুমরা হারিয়ে ফেলছেন স্বাভাবিক ছন্দ (Jasprit Bumrah)।
সোমবার লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই জয়ে পেলেও ফর্ম ফিরে পেলেন না বুমরা। চার ওভার বল করে খরচ করলেন ৪৫ রান। এই নিয়ে চলতি আইপিএল-এ সপ্তমবার তিনি উইকেটহীন। এমনকি তাঁর স্পেলে ছিল একটি ২১ রানের ওভার। এই নিয়ে মুখ খোলেন ভারতের কিংবদন্তি।

এক সাক্ষাৎকারে গাভাসকর বলেন, ‘বুমরা নিজের সেরাটা দিচ্ছে। কিন্তু ও অতিরিক্ত অনেক কিছু করার চেষ্টা করছে। উইকেট নেওয়ার সুযোগ তৈরি করছে ঠিকই, কিন্তু ভাগ্যের সহায়তা পাচ্ছে না। নতুন ভ্যারিয়েশন আনতে গিয়ে বলের গতি কমে গিয়েছে। এই কারণে ছন্দও নষ্ট হচ্ছে। ওকে আবার নিজের প্রথম থেকে শুরু করতে হবে। এতদিন যেভাবে বোলিং করে কার্যকর হয়েছে, সেটাতেই ফোকাস রাখতে হবে।’
আরও পড়ুন: Raghav Chadha: বঙ্গে ‘ঐতিহাসিক জয়’, অভিনন্দন জানালেন রাঘব
শুধু টি-টোয়েন্টি নয় যেকোন ফরম্যাটেই বুমরা পরিচিত তাঁর নিখুঁত পরিকল্পনা এবং নিয়ন্ত্রণের জন্য। কিন্তু সেই তারকা বোলার যখন নো-বল করছেন বা লাইন লেংথ ভুল করছেন সেটা দেখে ক্রিকেট বিশ্ব হতবাক হচ্ছে। গাভাসকর আরও বিশ্লেষণ করে বলেন, ‘বুমরার স্লোয়ার বলের লেংথ এখন অনেকটাই ফুলার হয়ে যাচ্ছে। আগে যে লাইন স্টাম্পে থাকত, সেটা এখন লেগ-স্টাম্পে সরে যাচ্ছে। সাধারণত ও খুব বেশি নো-বল করে না, কিন্তু এই মরশুমে ইতিমধ্যেই ছয়-সাতটা নো-বল করে ফেলেছে।’ এখন দেখার আবার কবে বুমরাকে নিজের সেরা ছন্দে দেখতে পে ক্রিকেট বিশ্ব (Jasprit Bumrah)।


