Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা চার ম্যাচে হারের পর প্রকাশ্যে দলের অন্তর্দ্বন্দ্ব (Jasprit Bumrah)।
ঝামেলায় বুমরা-হার্দিক (Jasprit Bumrah)
‘ভাল লাগছে না রে তোপসে’, এই বিখ্যাত উক্তি কোন চরিত্রের তাঁর আর আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়জন পড়ে না। বাঙালির নস্টালজিয়ার সঙ্গে জড়িয়ে যে গোয়েন্দা চরিত্র তিনি বেকার স্ট্রিটে থাকেন না বরং বেকার স্ট্রিটে থাকা মানুষটাকে নিজের গুরু মানেন। সেই ফেলুদাকে চেনেন না এমন মানুষ বোধহয় হাতে গোনা। তিনি কোনও ক্ষেত্রে অসঙ্গতি দেখলে বা সন্দেহ হলে এই কথাটি বলে থাকেন তাঁর সহকারী তোপসেকে। তেমন কোনও অসঙ্গতি রয়েছে কিনা নাকি দলের মধ্যেই রয়েছে অশান্তির বাতাবরণ এখন সেটা ঠিক করবেন সমর্থকরাই। তবে পাঞ্জাব বনাম মুম্বই ম্যাচে এমন কিছু মুহূর্ত দেখা গেল যা নিয়ে এই মুহূর্তে সরগরম সোশ্যাল মিডিয়া (Jasprit Bumrah)।
আইপিএল-এর ইতিহাসে অন্যতম সফল দল মুম্বই ইন্ডিয়ান্স। মোট পাঁচবার খেতাব জিতেছে মুম্বই আর এই মরশুমের আইপিএল-এ প্রথম ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচে হার। কলকতার মত এদের অবস্থা মোটেও ভাল না। পয়েন্ট টেবিলে কলকাতা রয়েছে সবার শেষে আর তাদের উপরেই রয়েছেন হার্দিক পান্ডিয়ারা। ম্যাচ বদলালেও পরিস্থিতি বদলাচ্ছে না দলের।
দলের মধ্যেও দেখা দিচ্ছে অসন্তোষ। একসময় রোহিতের হাতে ছিল নেতৃত্বের ভার কিন্তু সেটা এই মুহূর্তে রয়েছে হার্দিকের উপর। আর পাঞ্জাবের ম্যাচেই দেখা গেল মতবিরোধের ছবি। শ্রেয়স আইয়ারদের বিরুদ্ধে ফিল্ডিং সাজানো নিয়ে বুমরার বিরক্তি প্রকাশ এসে গেল প্রকাশ্যে। নিজের পছন্দমত ফিল্ডিং না পেয়ে মতান্তর দেখা যায় বুমরা এবং হার্দিকের মধ্যে আর সেই ভিডিও সামনে আসতেই বেড়েছে জল্পনা। একদিকে যেমন শ্রেয়সের নেতৃত্ব প্রশংসা পাচ্ছে ঠিক তেমন হার্দিকের নেতৃত্ব নিয়ে উঠছে প্রশ্ন।

বৃহস্পতিবার পাঞ্জাব ম্যাচে হারের পর একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় বুমরা বল শুরু করার আগে হার্দিক নিজের মর্জি মাফিক ফিল্ডিং সাজাচ্ছেন কিন্তু সেটা একেবারেই পছন্দ হয়নি বুমরার। তিনি ফিল্ডিং পরিবর্তন করতে বললেও সেই কথা শোনেননি হার্দিক। শেষে অধিনায়কের সাজিয়ে দেওয়া ফিল্ডিং নিয়ে বল করতে হলেও বুমরার মুখে হতাশার ছাপ ছিল স্পষ্ট (Jasprit Bumrah)।
বুমরার সেই ওভারে ফিল্ডিং সাজানোয় সময় হার্দিককে খুব উত্তেজিত দেখায়। আবার ম্যাচ হারের পর তিনি সব দোষ চাপিয়ে দিয়েছেন দলের উপর। হার্দিক বলেন, ‘ত্যি বলতে, এই মুহূর্তে কিছু বলার নেই। আমাদের সকলকে একসঙ্গে বসে কারণ খুঁজতে হবে। ব্যক্তিগত ব্যর্থতা না দলগত ব্যর্থতা নাকি পরিকল্পনার অভাব থাকছে, খুঁজে বের করতে হবে। আমরা আলোচনা করে দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করব।
আরও পড়ুন: Kalighat: কালীঘাটে তৃণমূল নেতা কুমার সাহার বাড়িতে ইডি হানা
এরপরই হার্দিক ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন । বলেছেন, ‘কিছু সাহসী সিদ্ধান্ত হয়ত নিতে হবে এবার। না হলে একই দল নিয়ে পরিস্থিতি পরিবর্তনের কথা ভাবতে হবে। কয়েকটা প্রশ্ন বেশ কঠিন, যেগুলোর উত্তর আমাদেরই দিতে হবে। আর অবশ্যই ব্যর্থতার দায়ও নিতে হবে।’ এরপরেই জল্পনা বেড়েছে যে সেই ইঙ্গিত কি তিনি বুমরার দিকে করলেন? তবে বুমরা যে দলের জন্য এখনও অপরিহার্য সেটা দলের সমর্থক এবং টিম ম্যানেজমেন্ট জানে। তবে সবার এখন একটাই প্রার্থনা উইকেটের খরা কাটিয়ে আবার বুমরা নিজের ছন্দে জ্বলে উঠুক (Jasprit Bumrah)।


