Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: টিভির পর্দায় আর্য–অপর্ণার প্রেমের গল্প যতই জমে উঠছিল (Jeetu Kamal), ঠিক ততটাই উত্তাল হয়ে উঠছিল গল্পের বাইরের পৃথিবী। টলিপাড়ার অন্দরমহল থেকে বেরিয়ে আসা খবর দীর্ঘদিনের জটিলতা ও সংঘাতের জেরে ‘চিরদিনই তুমি যে আমার’-এর মুখ্য অভিনেতা জিতু কমল নাকি সিরিয়াল ছেড়ে দিয়েছেন। দিতিপ্রিয়া রায়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনই তার মূল কারণ বলেই শোনা যাচ্ছে।
কলটাইম নিয়ে অসন্তোষ (Jeetu Kamal)
জানা গিয়েছে, সাম্প্রতিক সমস্যার আগুন জ্বলে ওঠে এক সাধারণ ঘটনা থেকে। দিতিপ্রিয়ার নির্ধারিত কলটাইমের পরে সেটে পৌঁছনো নিয়ে বিরক্ত হয়েছিলেন জিতু কমল। জিতু প্রস্তুত হয়ে অপেক্ষা করছিলেন, কিন্তু দেরিতে শুট শুরু হওয়ায় তিনি ক্ষুব্ধ হন এবং কিছু সময় পরে সেট থেকে বেরিয়েও যান। সেখান থেকেই নতুন করে অশান্তি শুরু।
প্রকাশ্যে এসেছিল জটিলতা (Jeetu Kamal)
এই ঝামেলা প্রথম নয়। কয়েক মাস আগেও দিতিপ্রিয়া প্রকাশ্যে এনেছিলেন তাঁদের কলহ। তিনি সোশ্যাল মিডিয়ায় জিতুর নম্বর-সহ হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করেন যা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। যদিও প্রযোজনা সংস্থার উদ্যোগে সেই সমস্যা মিটে যায়।
তারপরই নাটকীয় সিদ্ধান্ত (Jeetu Kamal)
১৭ নভেম্বর ছিল গুরুত্বপূর্ণ মিটিং উপস্থিত ছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, চ্যানেলের প্রতিনিধি এবং জিতু-দিতিপ্রিয়া দু’জনের পক্ষ। সূত্র অনুযায়ী, মিটিং শেষে জিতু সিরিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন। তবে তিনি আনুষ্ঠানিক ঘোষণা না করলেও, তাঁর মধ্যরাতের ইঙ্গিতবহ ইনস্টাগ্রাম স্টোরি কার্যত ভক্তদের হতবাক করেছে।
কাকে লক্ষ্য করে? (Jeetu Kamal)
জিতু লেখেন, “ধন্যবাদ, দারুণ অভিজ্ঞতার জন্য। কিন্তু এটা তোমার জয় নয়, বরং তোমার অভিশপ্ত জীবনের শুরু।” এছাড়াও তিনি পোস্ট করেন, “মানুষ মৃত্যুর চেয়ে বদনামকে বেশি ভয় করে।” কাউকে নাম না করলেও, নেটিজেনদের প্রশ্ন, এই বার্তাটি কি দিতিপ্রিয়া রায়কে উদ্দেশ করেই লেখা?
ঘনিষ্ঠ দৃশ্যেই কি আপত্তি? নতুন বিতর্ক
অভ্যন্তরীণ সূত্রের দাবি, দিতিপ্রিয়া নাকি জিতুর সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে আপত্তি তুলেছিলেন। এর আগেও তিনি একই অভিযোগ তুলেছিলেন। প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে বিষয়টি তখন চুপচাপ সামলে দেওয়া হলেও, আবারও জটিলতা তৈরি হয়।
“জিতু ছাড়া আর্য অসম্ভব” (Jeetu Kamal)
সংঘাত প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়া রীতিমতো উত্তাল। ‘চিরদিনই তুমি যে আমার’-এর দর্শকরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন “আর্যর চরিত্রে অন্য কাউকে মেনে নেওয়া হবে না।” অনেকে বলেছেন, জিতু না থাকলে সিরিয়াল দেখবেন না। দর্শকের আবেগে স্পষ্ট মুখ বদল হলে সিরিয়ালের জনপ্রিয়তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
আরও পড়ুন: Andhra Pradesh: অন্ধ্রপ্রদেশে এনকাউন্টার, নিহত অন্তত ছয় মাওবাদী – শীর্ষ কমান্ডার হিদমা কি মৃত?
টিআরপি চাপে কি চ্যানেলও চিন্তিত?
এই মুহূর্তে সিরিয়ালটি টিআরপি তালিকার সেরা পাঁচের মধ্যে অবস্থান করছে। একদিকে নতুন সিরিয়াল, পল্লবী শর্মার ‘তারে ধরি ধরি মনে করি’, নতুন জুটির ‘বেশ করেছি প্রেম করেছি’ প্রচার শুরু হতে চলেছে। এ অবস্থায় চ্যানেল ও প্রযোজনা সংস্থার কাছে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।



