Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দৈনন্দিন বিকেলের চেনা সঙ্গী (Didi No 1) হোক কিংবা সপ্তাহান্তের বিশেষ বিনোদন-বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ দীর্ঘদিন ধরেই দর্শকের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। পরিবারের সঙ্গে বসে গল্প, অভিজ্ঞতা আর অনুপ্রেরণার এই অনুষ্ঠান দেখার অভ্যাস বহু ঘরেই রীতিমতো রুটিনে পরিণত হয়েছে। তবে এবার সেই পরিচিত ছকে বড়সড় বদল আনতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
সম্প্রচারের সময়সূচিতে পরিবর্তন (Didi No 1)
সম্প্রতি প্রকাশিত একটি নতুন প্রোমোর মাধ্যমে (Didi No 1) জানানো হয়েছে, ‘দিদি নম্বর ওয়ান’-এর সম্প্রচারের সময়সূচিতে পরিবর্তন আসছে। সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই দর্শকদের এই খবর জানান। তাঁর ঘোষণায় স্পষ্ট, আগামী ১ ফেব্রুয়ারি থেকে রবিবারের বিশেষ পর্ব আর রাত ৮টায় সম্প্রচারিত হবে না। বদলে তা দেখা যাবে বিকেল সাড়ে ৪টেয়। নতুন এই সময়ে অনুষ্ঠানের নামও দেওয়া হয়েছে ‘সানডে স্পেশাল ধামাকা’।
নতুন স্লটেও কি সেই একই ফরম্যাট বজায় থাকবে? (Didi No 1)
দীর্ঘদিন ধরে রবিবার রাতের প্রাইম টাইম স্লটে এই বিশেষ পর্ব (Didi No 1) সম্প্রচারিত হয়ে আসছিল। ওই এপিসোডগুলিতে প্রায়ই টলিউড বা সমাজের পরিচিত মুখদের উপস্থিতি অনুষ্ঠানকে আলাদা আকর্ষণ দিত। ফলে সময় বদলের খবরে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে-নতুন স্লটেও কি সেই একই ফরম্যাট বজায় থাকবে? নাকি দর্শকদের জন্য অপেক্ষা করছে একেবারে নতুন কোনও চমক?

রবিবার রাত ৮টার স্লট ফাঁকা
রবিবার রাত ৮টার স্লট ফাঁকা হয়ে যাওয়ায় সেখানে কোন অনুষ্ঠান আসবে, তা নিয়েও শুরু হয়েছে জল্পনা। সোশ্যাল মিডিয়ায় নানা মতামত ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ মনে করছেন, পুরনো কোনও জনপ্রিয় ধারাবাহিক আবার ফিরতে পারে। আবার কারও ধারণা, নতুন কোনও প্রজেক্ট দিয়ে চমক দেবে চ্যানেল। যদিও এই বিষয়ে কর্তৃপক্ষের তরফে এখনও কোনও স্পষ্ট ঘোষণা আসেনি।

আরও পড়ুন: Fart: ঘন ঘন বাতকর্ম, শরীর কিসের ইঙ্গিত দিচ্ছে?
উল্লেখ্য, ‘দিদি নম্বর ওয়ান’-এর সম্প্রচার সময়ে এর আগেও পরিবর্তন হয়েছে। একসময় বিকেল ৫টায় সম্প্রচারিত হলেও পরে তা এগিয়ে এনে বিকেল সাড়ে ৪টেয় স্থির করা হয়েছিল। এবার সেই পরিচিত স্লটেই রবিবারের বিশেষ পর্ব বসছে। নতুন সময়সূচিতে এই ‘সানডে স্পেশাল’ দর্শকদের কতটা কাছে পৌঁছতে পারে, সেটাই এখন দেখার বিষয়। তবে এতদিনের জনপ্রিয়তা ও দর্শকের ভালোবাসা ধরে রাখতে অনুষ্ঠান যে নতুন সময়েও চেষ্টার কোনও খামতি রাখবে না, সে বিষয়ে আশাবাদী অনুরাগীরা।


