Last Updated on [modified_date_only] by Shyamali Bihan
কে টিভি বাংলা ডিজিটাল : বড় বিরতির পর পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায় ফের ফিরছেন ফ্লোরে। নতুন বাংলা ছবির শুটিং শুরু করবেন তিনি ১৬ ফেব্রুয়ারি থেকে(Jeetu Kamal)। ছবির নাম ‘চোর’। চুরির ঘটনাকে কেন্দ্র করে গল্প। এক রাতের ঘটনা নিয়ে ছবি। শহরেরই রাস্তাঘাটে শুটিং হবে। রাতের পর রাত শুটিং চলবে।
অগ্নিদেবের নতুন ছবি চোর (Jeetu Kamal)
ছবির প্রযোজনায় অগ্নিদেবের ছেলে আকাশ চট্টোপাধ্যায়। চিত্রনাট্য লিখেছেন সাগ্নিক চট্টোপাধ্যায়। অ্যাডিশনাল স্ক্রিনপ্লে এবং সংলাপ লিখেছেন সুদীপা চট্টোপাধ্যায়। প্রধান চরিত্রে রয়েছেন জীতু কমল, রাজেশ শর্মা এবং শঙ্কর চক্রবর্তীকে। সুদীপা জানালেন,গল্প মূলত তিন পুরুষ চরিত্র নির্ভর। মহিলা চরিত্রে দেবলীনা কুমার, অঞ্জনা বসু আর মানসী সিনহাকে দেখা যাবে।
ছবিতে বিশেষ চরিত্রে বরুণ-বিপ্লব (Jeetu Kamal)
দুই প্রবীণ অভিনেতা রয়েছেন ছবিতে। বরুণ চন্দ যেমন রয়েছে, তেমনই বহুদিন পর ছবিতে এক দারুণ চরিত্রে কাজ করবেন বিপ্লব চট্টোপাধ্যায়। সম্প্রতি এক অ্যাওয়ার্ড ফাংশনে বিপ্লবকে হুইলচেয়ারে করে যোগ দিতে দেখা গিয়েছে। সেই পরিস্থিতির পরও ছবি যে তিনি করছেন, তা নিয়ে যথেষ্টই আশাবাদী বিনোদন মহল।
সমাজের ঘটনা ক্যামেরার লেন্সে (Jeetu Kamal)
সমাজের ঘটতে থাকা নানা ঘটনা নিয়ে বরাবর নিজের ছবি তৈরি করেন অগ্নিদেব চট্টোপাধ্যায়, যা সম্পর্কে সমাজ কথা বলতে চায় না। তবে কথা বলা জরুরি। নতুন ছবিতেও একজন চোরের গল্পকে কীভাবে পরিচালক বড়পর্দায় তুলে আনেন, তা দেখার অপেক্ষায় অনুরাগীরা। ২০১৮ সালে অগ্নিদেবের হিন্দি ছবি মুক্তি পায়। তারপর এই ছবি তার কামব্যাক হতে চলেছে।



