Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: শেয়ার মার্কেটে লগ্নি করতে নিশ্চিন্তে বেছে নিতে পারেন ব্যাঙ্কিং স্টক (Buy Recommendation)। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেফেরিজও চারটি ব্যাঙ্কিং স্টকে লগ্নির পরামর্শ দিয়েছে।
লগ্নি করতে বেছে নিন এই চার স্টক (Buy Recommendation)
ভারতের ব্যাঙ্কিং সেক্টরের গ্রোথ নিয়ে আশাবাদী একাধিক মার্কেট এক্সপার্ট। বিভিন্ন ব্রোকারেজ সংস্থার মতে দেশের ব্যাঙ্কিং স্টকে ইনভেস্টমেন্ট লাভজনক হতে পারে। কারণ এই সমস্ত স্টকগুলোর থেকে লেভার সম্ভাবনা হয়েছে ভবিষ্যতে। আন্তর্জাতিক ব্রোকারেজ সংস্থা জেফেরিজও চারটি ব্যাঙ্কিং স্টকে লগ্নির পরামর্শ দিয়েছে। ওই সমস্ত ব্যাঙ্কের শেয়ার দর ১৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে মত জেফেরিজের। দেখে নিন কোন কোন স্টকে ভরসা রাখলে এই ব্রোকারেজ সংস্থা (Buy Recommendation)।
- ICICI Bank: দেশের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের শেয়ার দর নিয়ে আশাবাদী জেফেরিজ ব্রোকারেজ সংস্থা। এই স্টকে (Stock) ‘বাই’ রেটিংয়ের পাশাপাশি টার্গেট প্রাইস ১,৪৬০ টাকা থেকে বাড়িয়ে ১,৭১০ টাকা করেছে জেফেরিজ। বৃহস্পতিবার আইসিআইসিআই ব্যাঙ্কের শেয়ারের ওপেনিং হয়েছে ১,৩৩০ টাকায়। এই পর্যায় থেকে ১৭ শতাংশ দাম বৃদ্ধির আশা রয়েছে।
- Punjab National Bank: দেশের এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের স্টক নিয়েও আশাবাদী জেফেরিজের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার ১২৩.৯৯ টাকায় ওপেনিং হয়েছে পিএনবি-র স্টকের। এর টার্গেট প্রাইস রয়েছে ১৩৫ টাকা। অর্থাৎ বর্তমান পর্যায় থেকে ১২ শতাংশ দাম বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
- HDFC Bank: দেশের বৃহত্তম বেসরকারি ব্যাঙ্কের শেয়ার নিয়েও আশাবাদী জেফেরিজ। এই ব্যাঙ্কের স্টকের ‘স্টেডি গ্রোথ’-এর আশা রাখছে ওই সংস্থা। বৃহস্পতিবার এই স্টকে ওপেনিং হয়েছে ৯৮১ টাকায়। তবে এই ব্যাঙ্কের ক্ষেত্রে কোনও টার্গেট প্রাইস জানায়নি এই ব্রোকারেজ সংস্থা।

আরও পড়ুন: India Womens Cricket Team: নারীশক্তির জয়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ স্মৃতি-হরমনদের
- IndusInd Bank: এই বেসরকারি ব্যাঙ্ক নিয়েও আশাবাদী বাজার ব্রোকারেজ সংস্থার বিশেষজ্ঞরা। স্টেবল অ্যাসেট কোয়ালিটি এবং ডিপোজিটে বৃদ্ধি দেখে এই স্টক কিনতে পরামর্শ দিয়েছে জেফেরিজ। বৃহস্পতিবার এই ব্যাঙ্কিং স্টকের ওপেনিং হয়েছে ৭৯১ টাকায় (Buy Recommendation)।
(শেয়ার বাজারে বিনিয়োগ সংক্রান্ত কোনও মত আমাদের নেই, এই লেখাটা শুধু তথ্যের জন্য। শেয়ার বাজারে বিনিয়োগ একটি ঝুঁকিপূর্ণ বিষয়। এতে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকে তাই বিনিয়োগ করার আগে মার্কেট সম্পর্কে ভাল করে জেনে নেওয়া দরকার। তাছাড়াও বিনিয়োগের আগে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)


