Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: ম্যাকাউটে রয়েছে পড়ানোর সুযোগ। শিক্ষক খুঁজছে এই বিশ্ববিদ্যালয়। ডাকযোগের পাশাপাশি আবেদন করতে পারবেন অনলাইনেও (Job)।
বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার সুযোগ (Job)
মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি-র তরফে জানানো হয়েছে ভিজিটিং ফ্যাকাল্টি নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তির শর্ত অনুযায়ী কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং ইনফরমেশন সায়েন্স বিভাগে রয়েছে অধ্যাপনার সুযোগ (Job)।
কম্পিউটার অ্যাপ্লিকেশন বিভাগে পড়ানোর জন্য নিয়োগ করা হবে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স-এর মতো বিষয়ে পিএইচডি অর্জন করেছেন এমন ব্যক্তিদের। তাছাড়া এই পদের জন্য আগ্রহী ব্যক্তিদের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট (নেট), স্টেট এলিজিবিলিটি টেস্ট (সেট) কিংবা গ্র্যাজুয়েশন অ্যাপটিটিউড টেস্ট-এর (গেট) মধ্যে যে কোনও একটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তাছাড়া এর পাশাপাশি থাকতে হবে শিক্ষকতার অভিজ্ঞতা। কম্পিউটার সায়েন্স কিংবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে স্নাতকোত্তর যোগ্যতাসম্পন্নেরা উল্লিখিত পদে আবেদনের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে সংস্থার তরফে।

আরও পড়ুন: Dry Fruits: ড্রাই ফ্রুটস খাওয়ার নির্দিষ্ট সময় কখন জানেন?
ইনফরমেশন সায়েন্স বিভাগে অধ্যাপনার জন্য নেট-সেট কিংবা স্টেট এলিজিবিলিটি কাম এন্ট্রানস টেস্ট (স্লেট) উত্তীর্ণ হতে হবে। তাছাড়াও আগ্রহী ব্যক্তিদের ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি থাকতে হবে। ইচ্ছুক ব্যক্তিদের শিক্ষকতা অথবা আইটি প্রফেশনাল হিসাবে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
সংস্থার তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুসারে নিযুক্তদের প্রতি মাসে পারিশ্রমিক দেওয়া হবে। সরকারি নিয়ম মেনেই বয়সের সীমা নির্ধারণ করা হয়েছে সংস্থার কতৃপক্ষের তরফে। আবেদনের শেষ তারিখ ৭ অক্টোবর। ডাকযোগে আবেদন পাঠানো যাবে আর তাছাড়াও সংস্থার ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করা যাবে। বাকি তথ্য বিশদে জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে (Job)।


