Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
ট্রাইব টিভি বাংলা ডিজিটাল: জাতীয় ল ট্রাইবুনাল-এ রয়েছে চাকরির সুযোগ। সংস্থার তরফে জানানো হয়েছে নিয়োগ করা হবে স্টেনোগ্রাফার এবং প্রাইভেট সেক্রেটারির পদে (Job)।
জাতীয় ল ট্রাইবুনাল-এ চাকরির সুযোগ (Job)
স্নাতকদের জন্য রয়েছে চাকরিরি সুযোগ। এবার তার পাবেন কেন্দ্রীয় সরকারি সংস্থা জাতীয় ল ট্রাইবুনাল-এ। সেই মর্মে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে এই সংস্থা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে স্টেনোগ্রাফার এবং প্রাইভেট সেক্রেটারির পদে নিয়োগ করা হবে। স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হবে ১৮ জনকে এবং প্রাইভেট সেক্রেটারির পদে নিয়োগ করা হবে ১৪ জনকে (Job)।
উল্লেখিত পদে আবেদনের জন্য যে কোনও বিষয়ে স্নাতক হতে হবে। তাদের দক্ষতার মাপকাঠি নির্ধারণ করে দিয়েছে এই সংস্থা। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যারা আবেদন করবেন তাদের ডিকটেশনের মাধ্যমে প্রতি মিনিটে ১০০টি শব্দ হাতে লিখতে হবে এবং কম্পিউটারে ৫০টি শব্ধ লেখার দক্ষতা থাকতে হবে (Job)।
স্টেনোগ্রাফারপদের জন্য আবেদন জানাতে পারবেন ২৫ থেকে ৬২ বছর বয়সী ব্যক্তিরা। ২৮ থেকে ৬২ বছর বয়সি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন প্রাইভেট সেক্রেটারি পদের জন্য। তবে আবেদনকারীদের নূন্যতম তিন বছরের অভিজ্ঞতা থাকার কথা উল্লেখ আছে বিজ্ঞপ্তিতে। অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিকরাও সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: Calcutta High Court : ১৫ বছরেও বকেয়া মেটায়নি রায়গঞ্জ পুরসভা, রুল জারি করল হাইকোর্ট
নিযুক্তদের কলকাতা, কটক, নয়া দিল্লি, গুয়াহাটি সহ মোট ১১টি দফতরে কাজ করতে হবে। সংশ্লিষ্ট পদের নির্ধারিত বেতনের কথাও জানানো হয়ে এই বিজ্ঞপ্তিতে। স্টেনোগ্রাফারদের জন্য মাসে ৪৫ হাজার টাকা ও প্রাইভেট সেক্রেটারিদের জন্য মাসে ৫০ হাজার টাকা বেতন ধার্য করা হয়েছে। তিন বছরের চুক্তির ভিত্তিতে এই দুই পদে কাজ করার সুযোগ থাকছে।
আগ্রহীরা অনলাইনে ফর্ম পূরণ করে নিজেদের আবেদন জমা দিতে পারবেন। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে। ৮ অক্টোবর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট দেখে নিতে হবে (Job)।


